shono
Advertisement

Breaking News

Bidisha Ershad

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন, একটি প্রতারণা মামলায় বিদিশাকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করা হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিদিশাকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে বলে খবর।
Published By: Subhodeep MullickPosted: 05:02 PM Aug 27, 2026Updated: 05:05 PM Aug 27, 2026

প্রতারাণা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকার অভিজাত এলাকা গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন, প্রতারণা মামলায় বিদিশাকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিদিশাকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ঢাকার বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ওঠে। মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে বিদিশার। ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, তিনি ফ্ল্যাটটি কিনতে আগ্রহী ছিলেন। সে কারণে ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লক্ষ টাকা দেন।

কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন মোশাররফ। বহু বার আবেদন করা সত্ত্বেও বিদিশা সেই টাকা ফেরত দেননি। উলটে মোশাররফকে হুমকি দেন তিনি। দীর্ঘদিন মামলাটি আদালতে চলে। অবশেষে গত ২০ মে রায় ঘোষণা করে আদালত। বিদিশাকে দু'বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement