shono
Advertisement
Dhaka

রামের অবমাননা বাংলাদেশের কট্টরপন্থীদের! ঢাকায় বিরাট মশাল মিছিল হিন্দুদের

হাজার হাজার হিন্দুর মিছিলে উঠল 'জয় শ্রীরাম' ধ্বনি।
Published By: Biswadip DeyPosted: 01:39 PM Jun 20, 2026Updated: 02:01 PM Jun 20, 2026

ঢাকার রাজপথে মশাল মিছিল হিন্দুদের। তাদের অভিযোগ, রামের ছবিকে অবমাননা করা হয়েছে। আর সেই কারণেই এই প্রতিবাদ। হিন্দু মহাজোটের ডাকে হাজার হাজার হিন্দুর মিছিলে উঠল 'জয় শ্রীরাম' ধ্বনি। উঠল অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিও।

Advertisement

ঠিক কী ঘটেছে? এই উত্তেজনার শুরু অবশ্য বেশ কয়েকদিন আগে। বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে শুরু হয়েছিল ৮১ ফুট উঁচু রামমূর্তির নির্মাণের কাজ। কিন্তু ইসলামপন্থী কট্টরবাদীদের হুমকির কারণে বন্ধ রাখা হয় কাজ। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। এখানেই শেষ নয়। এখনও পর্যন্ত এই অভিযোগে দায়ের করা মামলা কোনও গ্রেপ্তারি হয়নি। এদিকে এর মধ্যেই এক বিক্ষোভ সমাবেশে রামের ছবিকে অবমাননা করার ঘটনা ঘটেছে।

শুক্রবার বিভিন্ন হিন্দু সংগঠন ও ছাত্রছাত্রীদের তরফে ঢাকার শাহবাগ মোড়ে মিছিলের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব পর্যন্তও মিছিল করা হয়। প্রেস ক্লাবের সামনে দেখা যায় মানববন্ধন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের সামনেও বিক্ষোভ দেখানোর কথা জানা গিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।

তারেক রহমানের বিএনপি সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার হুঁশিয়ারি দিয়েছে। দাবি পূরণ না হলে হিন্দু সম্প্রদায় আরও বড় ধরনের সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রকে একটি স্মারকলিপিও পেশ করা হবে। অন্যদিকে, হিন্দু মহাজোট জানিয়েছে, যদি ভগবান রামের মূর্তি নির্মাণের কাজ পুনরায় শুরুর অনুমতি না দেওয়া হয়, তবে তারা বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটিতে একটি করে রাম মন্দির নির্মাণ করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement