shono
Advertisement

Breaking News

বাংলাদেশে বিপন্ন গণতন্ত্র, হাসিনা সরকারের বিরুদ্ধে তোপ বিএনপি-র

নির্বাচনে কারচুপির আশঙ্কা বিরোধীদের। The post বাংলাদেশে বিপন্ন গণতন্ত্র, হাসিনা সরকারের বিরুদ্ধে তোপ বিএনপি-র appeared first on Sangbad Pratidin.
Posted: 04:44 PM May 14, 2018Updated: 03:53 PM Jul 11, 2018

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে বৈঠকে বিএনপি। রবিবার, ভারত, পাকিস্তান, আমেরিকা-সহ ১৬টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে খালেদা জিয়ার দল। দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ও নেত্রী বেগম জিয়ার গ্রেপ্তারি নিয়ে প্রতিনিধিদের অবগত করান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ও শীর্ষ নেতারা।

Advertisement

[ভাঙড় পরিস্থিতি কঠোর হাতেই সামলাচ্ছে প্রশাসন, ভোট নিয়ে মত পার্থর]

চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশে নির্বাচন। প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন, নির্বাচন হবে সরকারের নজরদারিতেই। এর জন্যই কোনও ভারপ্রাপ্ত সরকার গঠন করা হবে না। সরকারের এই সিদ্ধান্তে প্রবল আপত্তি জানায় বিএনপি। তাদের অভিযোগ নির্বাচনে কারচুপি করতেই এই পন্থা নিয়েছে শাসকদল। বৈঠকের শুরুতেই সার্বিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের একটি লিখিত কপি দেয়া হয়। যাতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে বিলম্ব, চিকিৎসায় অবহেলা, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তার, নেতাকর্মীদের গ্রেপ্তারি-সহ একাধিক বিষয় তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি-ই স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরি-সহ একাধিক শীর্ষ নেতা।

আন্তর্জাতিক প্রতিনিধি দলের সামনে এদিন নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানান বিএনপি নেতারা। দেশে গণতন্ত্র বিপন্ন। শাসকদলের নির্দেশে বিএনপ নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে পুলিশ। মিথ্যে মামলাটি ফাঁসানো হচ্ছে দলের শীর্ষ নেতাদের, এমন অভিযোগও তুলেন তাঁরা। উল্লেখ্য, চলতি বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। আগেই দুর্নীতির দায়ে জেলে নেত্রী জিয়া। ফলে প্রবল বিপাকে বিএনপি। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সরকারের উপর চাপ বাড়াতে চাইছে তারা।

[লঙ্কা গুঁড়ো আর ভোজালি নিয়ে বুথে হামলার চেষ্টা কাঁথিতে, অভিযোগের তির বিজেপির দিকে]

The post বাংলাদেশে বিপন্ন গণতন্ত্র, হাসিনা সরকারের বিরুদ্ধে তোপ বিএনপি-র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার