shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে আছড়ে পড়ল ভারতীয় সেনার ড্রোন! সীমান্তে উত্তেজনা, কী বলছে বিএসএফ?

ভারত-বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী পিলার থেকে বাংলাদেশের দিকে ১০ গজ ভিতরে আছড়ে ড্রোনটি। জায়গাটি সীমান্তসংলগ্ন একটি ভুট্টাখেত। এক ব্যক্তির মাথার উপর দিয়ে উড়ে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
Published By: Kishore GhoshPosted: 09:38 PM May 05, 2026Updated: 09:41 PM May 05, 2026

বাংলাদেশের মাটিতে আছড়ে পড়ল বিএসএফের ড্রোন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্তে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। কীভাবে ঘটল এমন ঘটনা?

Advertisement

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত নির্ধারণকারী পিলার থেকে বাংলাদেশের দিকে ১০ গজ ভিতরে আছড়ে ড্রোনটি। জায়গাটি সীমান্তসংলগ্ন একটি ভুট্টাখেত। এক ব্যক্তির মাথার উপর দিয়ে উড়ে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ইতিমধ্যে জানা গিয়েছে, ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও তোলার সময় যান্ত্রিক ত্রুটি ঘটে। এর ফলেই সেটি দিকভ্রষ্ট হয়ে বাংলাদেশে ঢুকে আছড়ে পড়ে।

গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ড্রোনটিকে উদ্ধার করে। এর পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। যদিও ইতিমধ্যে বিএসফ যোগাযোগ করেছে বিজিবির সঙ্গে। যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ড্রোনটিকে ফেরত চেয়েছে তারা। আইন প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement