shono
Advertisement

ইদের আনন্দে মাতোয়ারা বাংলাদেশে, হাসিনাকে শুভেচ্ছা মোদির

বৃষ্টি মাথায় ইদ পালন ঢাকায়।
Posted: 07:52 PM Jun 29, 2023Updated: 07:52 PM Jun 29, 2023

সুকুমার সরকার, ঢাকা: ইদের আনন্দে মাতোয়ারা বাংলাদেশ। এই খুশির উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

ঢাকায় ভারতের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে শেখ হাসিনাকে বলেছেন, ‘ইদুল আদহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসেবে কাজ করে।’ মোদি আরও উল্লেখ করেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের বন্ধন উভয় দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি জনগণের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠেছে। মোদি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে, ইদের পবিত্র উৎসব দুই প্রতিবেশী দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

[আরও পড়ুন: নিশানায় হাসিনা সরকার, মার্কিন ভিসা নীতিই হাতিয়ার বিএনপির]

এদিকে, প্রবল বৃষ্টি মাথায় নিয়েই বিপুল উৎসাহের সঙ্গে রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশে ইদ পালিত হয়। কুরবানির ইদ নামেও পরিচিত এই ধর্মীয় উৎসব। রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি মাথায় নিয়ে ইদগাহে নমাজ পড়েন অনেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ১১৫ মিলিমিটার। আজ সারা দিনই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়।

এবারের ইদ উদযাপনে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। ইদের এক সপ্তাহ আগে থেকেই পরিবারকে গ্রামের বাড়িতে পাঠাতে শুরু করেন রাজধানীর কর্মজীবীরা। গত মঙ্গলবার রাজধানী ছাড়েন ১৯ লক্ষেরও বেশি মানুষ। ফেসবুক অ্যাকাউন্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, মঙ্গলবার রাজধানী ছেড়েছেন ১৯ লক্ষ ৫ হাজার ৫৯৩ জন।

[আরও পড়ুন: লাশ টুকরো টুকরো করে খালে! ঢাকায় ‘কিলার কাপলে’র কাণ্ডে হতবাক তদন্তকারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement