shono
Advertisement
Bangladesh Vegetables Price

কাঁচালঙ্কা ৪০০ টাকা কেজি! বাংলাদেশে আগুন দামে মধ্যবিত্তের মাথায় হাত

রাজধানী ঢাকা-সহ অধিকাংশ জেলার খুচরো বাজারে কাঁচালঙ্কার দাম প্রতি কেজি ৪০০ টাকা। গত সপ্তাহে কাঁচালঙ্কা প্রতি কেজি ১৮০ থেকে বেড়ে ২০০ টাকা হয়েছিল। আর এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হল দাম।
Published By: Subhodeep MullickPosted: 07:47 PM Jul 28, 2026Updated: 07:50 PM Jul 28, 2026

ভারী বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। আর এর প্রভাব পড়েছে মধ‌্যবিত্তের হেঁশেলে। আচমকাই বাজারে আগুন। সবজি কিনতে কার্যত চোখের জল বেরোচ্ছে সে দেশের আমজনতার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঁচালঙ্কা বিকোচ্ছে ৪০০ টাকা কেজি দরে। জানা গিয়েছে, প্রবল বর্ষণে জল জমে লঙ্কার ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলেই মূল্যবৃদ্ধি।

Advertisement

রাজধানী ঢাকা-সহ অধিকাংশ জেলার খুচরো বাজারে কাঁচালঙ্কার দাম প্রতি কেজি ৪০০ টাকা।
গত সপ্তাহে লঙ্কার দাম প্রতি কেজি ১৮০ থেকে বেড়ে ২০০ টাকা হয়েছিল। আর এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হল দাম। বিক্রেতারা জানাচ্ছেন, বন্যা ও বৃষ্টিপাতের কারণে সবজির খেতে পচন ধরেছে। তাই কাঁচা লঙ্কা-সহ শাকসবজির উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে বৃদ্ধি পেয়েছে দাম। সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে সবজি, কাঁচালঙ্কার দাম আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

ফরিদপুর বাজারের এক লঙ্কা ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, "টানা বৃষ্টির কারণে উপজেলার ৯০ ভাগ লঙ্কা গাছ মরে গিয়েছে। ফলে কাঁচালঙ্কার ফলন নেই বললেই চলে। বাজারে কাঁচালঙ্কার সরবরাহ কম থাকায় পাইকারি বাজার থেকেই আমাদের বেশি দামে লঙ্কা কিনতে হচ্ছে। সে কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement