সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে (Baranagar Accident)। স্কুল যাওয়ার পথে লরি ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের। স্কুটি থেকে পড়ে গিয়ে গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু দু'জন। আহত হয়েছেন নাবালকদের বাবা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
রাস্তার ধারে ফেলে রাখা স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়েছে।
শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বরানগরের মল্লিক কলোনির কাছে বিটি রোডের উপর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল পাঁচ ও সাত বছরের দুই ছেলে। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া। স্কুলে যাওয়ার পথে বিটি রোড়ের উপর একটি লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই। গাড়ির তলায় চাপা পড়ে দুই বালক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন তাদের বাবা। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
রাস্তার ধারে ফেলে রাখা স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়েছে। সেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, "বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল বাচ্চাদুটি। ওদের মাথায় হেলমেট ছিল না। রেনই কোর্ট পড়েছিল। ধাক্কামারে লরিটি। তাতেই রাস্তায় ছিটকে পড়ে ওরা। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে।
