shono
Advertisement

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী

রাজ্যে সরকার বদলের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পাঠানোর কাজ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টারও চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গ্রেপ্তার হলেন পাঁচ বাংলাদেশি!
Published By: Suhrid DasPosted: 02:48 PM Jun 27, 2026Updated: 02:48 PM Jun 27, 2026

রাজ্যে সরকার বদলের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পাঠানোর কাজ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টারও চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গ্রেপ্তার হলেন পাঁচ বাংলাদেশি! গভীর রাতে কাঁটাতার পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ করেছিলেন তাঁরা! সেসময় বিএসএফ জওয়ানদের হাতে গ্রেপ্তার হলেন ওই পাঁচজন। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যে বিজেপি সরকারে আসার পরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কড়া পদক্ষেপ নবান্নের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 'ডিপোর্ট' করার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারীদের বিভিন্ন জায়গা থেকে পাকড়াও করা হচ্ছে। সীমান্ত এলাকাগুলিতেও বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড়ও দেখা গিয়েছে এক সময়ে। অনুপ্রবেশকারীদের রাখার জন্য সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। সেখানে অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে।

সেসবের মধ্যেই ফের গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলার চর এলাকার সীমান্ত দিয়ে তাঁরা ঢুকছিলেন বলে খবর। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই পাঁচ বাংলাদেশি পুরুষ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। সেসময় বিএসএফ জওয়ানরা তাঁদের দেখতে পেয়ে যান। দ্রুত পাকড়াও করা হয় তাঁদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁরা কাজের উদ্দেশ্যে ভারতে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র মেলেনি। গ্রেপ্তার করার পর ধৃতদের লালগোলার হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফের তাঁদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সীমান্তে চলছে জোর নজরদারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement