shono
Advertisement
Katwa

শৌচালয়ে পা পিছলে পড়ে পায়ুদ্বারে ৮ ইঞ্চির কাঠের বাঁট! তারপর...

কেমন আছেন ওই প্রৌঢ়?
Published By: Tiyasha SarkarPosted: 07:42 PM Sep 01, 2026Updated: 07:50 PM Sep 01, 2026

শৌচালয়ে পা পিছলে পড়ে ভয়ংকর কাণ্ড মুর্শিদাবাদে। প্রৌঢ়ে পায়ুদ্বারে ঢুকে গিয়েছিল ৮ ইঞ্চির কাঠের বাঁট। যন্ত্রণায় ছটফট করতে করতে কাটোয়া হাসপাতালে পৌঁছন রোগী। অস্ত্রোপচার করে বের করা হল সেই কাঠের টুকরো। আপাতত স্থিতিশীল তিনি।

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সালার থানার সমস্তপুর গ্রামের বাসিন্দা আখতার আলি। তাঁর বয়স ৫০ বছর। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ তাঁকে কাটোয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পরিবারের সদস্যরা। পায়ুদ্বারে যন্ত্রণায় ছটফট করছিলেন পেশায় কৃষক আখতার আলি। চিকিৎসককে সমস্যার কথা জানান পরিবারের সদস্যরা। এরপর কাটোয়া হাসপাতালের শল্য চিকিৎসক সুব্রত হালদার রোগীকে পরীক্ষা করে দেখতে পান আখতার আলির পায়ূদ্বারের মধ্যে মোটাসোটা একটি লম্বা গোলাকার কাঠের টুকরো আটকে রয়েছে।

ডাঃ সুব্রত হালদার জানান,"ফরসেপ ব্যবহার করে ওই কাঠের টুকরো বের করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রায় আট ইঞ্চি দৈর্ঘ্যের কাঠ ভিতরে চেপে আটকে ছিল। তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট একটি অস্ত্রোপচার করতে হয়েছে। বর্তমানে রোগী স্থিতিশীল আছেন।" কিন্তু কীভাবে মলদ্বারে ঢুকে গেল ওই কাঠের টুকরো? আখতার আলির দাবি,"কাস্তের বাঁট করার জন্য ওই কাঠের টুকরো বাথরুমে রাখা ছিল। দেয়ালের গায়ে লাগানো ছিল। আমি শৌচালয়ে গিয়ে পা পিছলে পড়ে গেলে ওই কাঠের টুকরো ঢুকে যায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement