shono
Advertisement
Jamuria

প্রাক্তন বিধায়কের ছেলের কার্যালয়ে উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ, ইসিএলের নথি! সতর্ক করেছিলেন মমতাও

বাবা-ছেলে দু'জনই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 08:43 PM Jul 01, 2026Updated: 08:43 PM Jul 01, 2026

জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের কার্যালয়ে পুলিশি হানা। পাণ্ডবেশ্বরের বহুলার কার্যালয়ে তল্লাশি। উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ। বিপুল পরিমাণ কার্তুজ কেন, কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল তা নিয়ে চাঞ্চল্য। এ ছাড়াও পাওয়া গিয়েছে ইসিএলের বেশ কিছু গোপন নথি। যা সেখানে থাকার কথা নয়। বাবা-ছেলে দু'জনই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

মন্ত্রী তাঁরা বানান বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রেমপাল। নির্বাচনের প্রচারের সময় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরেরামকে তাঁর ছেলের বিষয়ে সতর্ক করেছিলেন। ছোট বিষয় বলে ব্যাপারটি এড়িয়ে গিয়েছিলেন হরেরাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।

জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এলাকায় তাঁর প্রভাব ছিল। লালবাতি জ্বালিয়ে, হুটার বাজিয়ে ঘুরে বেড়াতেন। আচরণের জন্য একাধিকবার সংবাদপত্রের শিরোনামে এসেছেন। মন্ত্রী তাঁরা বানান বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রেমপাল। নির্বাচনের প্রচারের সময় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরেরামকে তাঁর ছেলের বিষয়ে সতর্ক করেছিলেন। ছোট বিষয় বলে ব্যাপারটি এড়িয়ে গিয়েছিলেন হরেরাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।

এবার তাঁর বহুলার কার্যালয়ে তল্লাশি চালাল পুলিশ। উদ্ধার হল বিপুল কার্তুজ ও ইসিএলের নথি। এই নথি কেন প্রেমপালের কাছে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক পিতা-পুত্রের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement