shono
Advertisement
Vaibhav Sooryavanshi

ঠেকেও শিখল না ভারত! ইংল্যান্ডেও হল না বৈভবের অভিষেক, শ্রেয়সের প্রথম একাদশে কারা?

দিনকয়েক আগেই পুঁচকে আয়ারল্যান্ডের কাছে চুনকামের লজ্জা ভুগতে হয়েছে। তারপর থেকে গোটা বিশ্বের প্রশ্ন ছিল, এবার কি প্রথম একাদশে খেলানো হবে বৈভব সূর্যবংশীকে?
Published By: Anwesha AdhikaryPosted: 10:00 PM Jul 01, 2026Updated: 10:27 PM Jul 01, 2026

দিনকয়েক আগেই পুঁচকে আয়ারল্যান্ডের কাছে চুনকামের লজ্জা ভুগতে হয়েছে। তারপর থেকে গোটা বিশ্বের প্রশ্ন ছিল, এবার কি প্রথম একাদশে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে? কিন্তু আবারও বিস্ময় প্রতিভাকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজাল ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রশ্ন উঠছে, কেন বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে দুরন্ত ফর্মে থাকা বৈভবকে? 

Advertisement

‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে খেলানো হয়নি। অনেকের মতে, তাকে খেলালে ভারত সিরিজ জিততে পারত। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়সের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও পোস্ট করেছেন বৈভবের সমর্থনে। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকরের প্রসঙ্গ টেনে তাঁর মত, ‘বৈভব ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হওয়ার জন্য তৈরি।’ কেবল ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বৈভবের প্রতিভার ঝলক দেখতে চাইছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু গম্ভীরের টিম ম্যানেজমেন্ট ভাবছে অন্যরকম। এদিন ম্যাচের আগেই শ্রেয়স ইঙ্গিত দিয়েছিলেন, ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও বৈভবের জায়গা রিজার্ভ বেঞ্চেই। তিনি জানিয়েছিলেন, "এই মুহূর্তে আমাদের হাত বাঁধা। এটা দলের নিজস্ব বিষয়। যারা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল, তাঁরা অপরিহার্য ছিল। তাই, তাঁদের পাশে থাকাটা জরুরি।” কিন্তু বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন-ঈশান কিষানরা তো লাগাতার ব্যর্থ হচ্ছেন। সেটা সম্ভবত গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের নতুন অধিনায়ক।

এদিন তিন স্পিনার এবং দুই পেসারকে নিয়ে দল সাজিয়েছেন শ্রেয়স। জানালেন, আয়ারল্যান্ড সিরিজ এখন অতীত। পর্যাপ্ত অনুশীলন করে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে তাঁর দল। কিন্তু বৈভবকে না খেলিয়ে কি আবারও ভুগবে ভারত?

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, হর্ষিত রানা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement