shono
Advertisement

জামুরিয়ায় গৃহস্থ বাড়িতে জোরাল বিস্ফোরণ, প্রাণ গেল নাবালকের

পাকা বাড়িটিও ভেঙে পড়েছে।
Posted: 09:03 AM Mar 09, 2022Updated: 09:26 AM Mar 09, 2022

শেখর চন্দ্র, আসানসোল: গৃহস্থ বাড়িতে জোরাল বিস্ফোরণ (Blast)। জামুরিয়ার বাহাদুরপুরের গোয়ালাপাড়ার ঘটনায় প্রাণ গেল এক নাবালকের। চিকিৎসার গাফিলতিতে প্রাণহানির অভিযোগে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এলাকাবাসীর। সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই কাণ্ড ঘটেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শক্তিশালী বিস্ফোরণের নেপথ্য কারণের খোঁজ শুরু করেছে পুলিশও। 

Advertisement

মঙ্গলবার রাতে যে যার কাজে ব্যস্ত ছিলেন। ঘুমোতে যাওয়ার প্রস্তুতি করছিলেন সকলে। ঠিক সেই সময় জামুরিয়ার বাহাদুরপুরের গোয়ালাপাড়ার বাসিন্দা সদাময় মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে বাড়ি থেকে বেরন। তাঁরা দেখেন বিস্ফোরণের তীব্রতায় পাকা বাড়িটি একেবারে ভেঙে গিয়েছে। বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড।

[আরও পড়ুন: রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করল আমেরিকা, বড় ঘোষণা বাইডেনের]

বাড়ির সদস্যদের রক্তারক্তি অবস্থা। ঘটনায় আহত হন মোট ৭ জন। তাঁদের মধ্যে চারজনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী আহতদের অন্যত্র স্থানান্তকরণের তোড়জোড় শুরু হয়। পথেই মৃত্যু হয় বছর দশেকের এক নাবালকের। এরপরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয় ভাঙচুর। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

কীভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই রক্তারক্তি কাণ্ড ঘটেছে। কিন্তু পাকা বাড়ি যেভাবে ভেঙে পড়েছে তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ছেলের বিয়ের খুশিতে আত্মহারা, অতিরিক্ত মদ্যপানে বাবার মৃ্ত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার