shono
Advertisement

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীদের গাড়িতে গুলি দুষ্কৃতীদের, পুলিশের জালে এক

লুট সোনাদানা ও নগদ অর্থ৷ The post রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীদের গাড়িতে গুলি দুষ্কৃতীদের, পুলিশের জালে এক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:47 PM Aug 21, 2019Updated: 07:43 PM Aug 21, 2019

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর:  রাতের অন্ধকারে দুই স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা৷ লুট করা হল সোনাদানা ও নগদ অর্থ৷ কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, মঙ্গলবার রাত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নদিয়ার চাপড়া থানার ন’মাইল এলাকার কাছে কৃষ্ণনগর-করিমপুর রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাপড়া থানার পুলিশ। শুরু হয় তদন্ত৷ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: টোটোর বদলে ই-রিকশা, চালকদের লাইসেন্সে উল্লেখ থাকবে রুটও ]

জানা গিয়েছে, রাজু ঘোষ ও সুজয় দে নামে ওই দুই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ব্যবসার কাজে সেরে ব্যক্তিগত গাড়ি করে নদিয়ার করিমপুর থেকে চাপড়ায় ফিরছিলেন তাঁরা৷ চাপড়ার রথতলার একটি সোনার দোকানে কাজ সেরে যখন কৃষ্ণনগরের দিকে আসছিলেন, তখনই তাঁদের গাড়ির উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। চাপড়া ন’মাইলের কাছে  গাড়ি আটকানো হয়৷ প্রথমে দুই ব্যবসায়ীকে গাড়ি থেকে নামতে বলা হয়৷ নামতে অস্বীকার করলে, গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।  গুলির আঘাতে ফুটো হয়ে যায় গাড়ির কাঁচে। চলে লুটপাঠও। 

[ আরও পড়ুন: পণের দাবিতে ‘অত্যাচারিত’, বালুরঘাটে শ্বশুরবাড়ির সামনে ধরনায় গৃহবধূ ]

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছন তাঁরা৷ দুই স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে সম্পূর্ণ ঘটনার বিবরণ শুনে ডাকাতির অভিযোগ দায়ের হয়৷ তবে এই ঘটনায় প্রথমে ব্যবসায়ীদের গাড়ির চালক সঞ্জয় প্রসাদকে প্রথমে সন্দেহ করছিলেন তদন্তকারীরা৷ কারণ, ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ কিন্তু পরে তিনিও ফিরে আসেন৷

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে চাপড়া থানা এলাকার বাসিন্দা হালিম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁকে জেরা করে লুটের বিষয়ে অনেক তথ্য পাওয়া গিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, ওই দুই স্বর্ণ ব্যবসায়ীদের কাছে যে সোনা রয়েছে, সেই সম্পর্কে দুষ্কৃতীদের কেউ আগাম খবর দিয়েছিল। তদন্তের স্বার্থে পুলিশ স্বর্ণ ব্যবসায়ীদের গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করতে পারে৷ জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘‘তদন্ত অনেকটাই এগিয়েছে। খুব শীঘ্রই সমস্ত দুষ্কৃতীদের পাকড়াও করা হবে। উদ্ধার করা সম্ভব হবে সমস্ত সোনা।’’

ছবি: সঞ্জিত ঘোষ

The post রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীদের গাড়িতে গুলি দুষ্কৃতীদের, পুলিশের জালে এক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement