shono
Advertisement
Dev Dadagiri

দেবের 'দাদাগিরি'তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার

'দাদাগিরি'র মঞ্চে বাংলার রাজনীতির দাপুটে বিধায়করা। সামাল দিতে পারবেন দেব?
Published By: Sandipta BhanjaPosted: 09:42 PM Aug 18, 2026Updated: 09:42 PM Aug 18, 2026

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, রাজনীতির রঙ্গমঞ্চের প্রতিনিধিরা নাকি এবার 'দাদাগিরি'র মঞ্চ মাতাতে আসছেন। সেই জল্পনাকে সত্যি করেই সংশ্লিষ্ট চ্যানেলের তরফে এবার প্রকাশ্যে আনা হল বিশেষ পর্বের প্রোমো। যেখানে বাংলার রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়ানো রথী-মহারথীরা একে-অপরের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন।

Advertisement

রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার! তেমনই 'টিপ্পনি কিং' কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ।

'প্রিন্স অফ ক্যালকাটা'র উত্তরসূরী হিসেবে ইতিমধ্যেই 'দাদাগিরি'র মঞ্চ মাতাচ্ছেন দেব। টলিউড সুপারস্টারের সঞ্চালনায় এহেন নন-ফিকশন শোয়ে নিত্যনতুন সারপ্রাইজ থাকছে দর্শকের জন্য। আসরে তারকা অতিথিদের উপস্থিতি যে উপরিপাওনা, তা বলাই বাহুল্য। এবার 'দাদাগিরি'র মঞ্চে মেগা রাজনৈতিক ড্রামা! কীরকম? দেব সঞ্চালিত শোয়ের বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে হাজির বাংলার দাপুটে বিধায়করা। তালিকায় সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্রদের নাম আগেই জানা গিয়েছিল, এবার নতুন প্রোমোয় ধরা দিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। আর এহেন হাইভোল্টেজ প্রোমোই মঙ্গলবার সাড়া ফেলে দিয়েছে নেটভুবনে।

কৌতূহল, 'দাদাগিরি'র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা?

বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে 'দাদাগিরি' জমে উঠবে, তা বলাই বাহুল্য। কারণ রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার! তেমনই 'টিপ্পনি কিং' কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ। কিন্তু প্রোমোয় শতরূপ ঘোষকে দেখতে না পেয়ে আশাহত হয়েছেন নেটভুবনের একাংশ। অতঃপর চ্যানেলের তরফে পোস্ট করা প্রোমোর মন্তব্যবাক্সে বামনেতার খোঁজ করতেও ছাড়েননি তাঁরা। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এই দাপুটে বিধায়কদের সামলাতে পারবেন তো 'নতুন দাদা' দেব? আবার একাংশের কৌতূহল, 'দাদাগিরি'র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা? সবমিলিয়ে এই বিশেষ পর্ব নিয়ে দর্শকমহলে উন্মাদনা, উত্তেজনার পারদ তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement