shono
Advertisement

ফেসবুক লাইভে গলায় দড়ির ফাঁস যুবকের, আত্মহত্যার কারণ ঘিরে ধোঁয়াশা

হতবাক পরিজনরা। The post ফেসবুক লাইভে গলায় দড়ির ফাঁস যুবকের, আত্মহত্যার কারণ ঘিরে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Jul 01, 2018Updated: 05:27 PM Jul 01, 2018

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: আবারও ফেসবুক লাইভ করে আত্মহত্যা যুবকের৷ লাইভ চলাকালীন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অরিন্দম চক্রবর্তী নামে বছর চল্লিশের ওই ব্যক্তি৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷

Advertisement

জলপাইগুড়ির নতুন পাড়ার প্রভাত মোড়ের বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর বাবা-মা আগেই মারা গিয়েছেন৷ তিন ভাইয়ের সংসার ছেড়ে শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন অরিন্দম৷ বছরখানেক ধরে জ্যোতিষ কুমার সিংহের বাড়িতেই ভাড়া থাকতেন তিনি৷ রবিবার বেলা গড়িয়ে গেলেও, দরজা না খোলায় অবাক হয়ে যান বাড়িমালিক৷ অরিন্দমকে ডাকাডাকি শুরু করেন তিনি৷ তাতেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়৷ ঘরের ভিতর অরিন্দমের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷ এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ওই ঘর থেকে একটি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশসূত্রে খবর, ফেসবুক লাইভ করতে করতেই গলায় দড়ির ফাঁস লাগান অরিন্দম৷

[ডাকাতির বখরা নিয়ে বিবাদ, চুঁচুড়ায় মদের আসরে জোড়া খুন]

দেহ উদ্ধারের পর বাড়ির মালিক জ্যোতিষ কুমার সিংহকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ বাড়ির মালিক জানান, কয়েকমাস আগেই ব্লাড ক্যানসার ধরা পড়েছিল অরিন্দমের৷ চিকিৎসা করাতে গত সপ্তাহে মুম্বইতেও গিয়েছিলেন তিনি৷ তারপর থেকেই অবসাদে ভুগছিলেন অরিন্দম৷ সেই অবসাদেই অরিন্দম আত্মঘাতী হয়েছেন বলে অনুমান বাড়ির মালিকের৷

খবর দেওয়া হয় অরিন্দমের বাড়িতেও৷ নিহতের ভাইদের দাবি, অরিন্দমের অসুস্থতার কথা জানতেন না তাঁরা৷ এমনকী তাঁদের দাবি, ভাড়া বাড়িতে থাকার কথা ভাইদের কখনওই জানাননি তিনি৷ দমদম ক্যান্টনমেন্টে ফ্ল্যাট কিনেছেন বলেই জানিয়েছিলেন অরিন্দম৷ তবে সেই ফ্ল্যাটে অরিন্দম কাউকে কোনওদিন নিয়ে আসতে রাজি হননি৷

[একাধিক থানার মেল হ্যাক করে তথ্য পাচার, বাদুড়িয়ায় গ্রেপ্তার এক যুবক]

কোথায় থাকতেন সে কথা কেন আপনজনদের কাছে গোপন করেছিলেন অরিন্দম, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷ অরিন্দমের ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখেই প্রেমে প্রত্যাখ্যানের সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের৷

The post ফেসবুক লাইভে গলায় দড়ির ফাঁস যুবকের, আত্মহত্যার কারণ ঘিরে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার