shono
Advertisement

বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে নাবালিকাকে ‘ধর্ষণ’

৩ অভিযুক্ত ধৃত, আরেকজনের খোঁজে তল্লাশি। The post বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে নাবালিকাকে ‘ধর্ষণ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Sep 19, 2017Updated: 02:04 AM Sep 20, 2017

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত:  মদের নেশায় বেহুঁশ বাবা। সেই সুযোগে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তাঁর চার সঙ্গী। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয়। পরে রুখে দাঁড়ায় বছর তেরোর নাবালিকা।

Advertisement

[সরকারি হাসপাতালের মধ্যেই ছাত্রীকে ঝাড়ফুঁক গুনিনের!]

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতের দ্বিজহরি দাস কলোনির বসুন্ধরা লেনে। সোমবার রাতে বাবার এক সঙ্গী ফের অত্যাচার চালাতে এলে প্রতিবেশীদের কাছে গোটা ঘটনা জানায় মেয়েটি।এলাকাবাসীর মেজাজ বুঝতে পেরে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। নাবালিকার বয়ান অনুযায়ী বাকি তিন ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার বাবা ওই এলাকার একটি বাগান বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন। বছর খানেক আগেই মা মারা যায় ওই নাবালিকার। তারপর থেকেই প্রায় প্রতিদিন বাবার বন্ধুরা বাড়িতে আসা-যাওয়া করত। ধৃতদের নাম বাবু দাস, শ্যামল সাহা, সঞ্জীব দাস ও মিলন দাস।

[রোজ ২০ জনের সঙ্গিনী, বোনকে উদ্ধার করল দিদি]

বাবাকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ নির্যাতিতার। সোমবার রাতে বিশ্বকর্মা পুজোর ভাসানের জন্য প্রতিবেশীরা বাইরে জমায়েত করেছিলেন। তাদের কাছে কোনওভাবে পালিয়ে গিয়ে গোটা ঘটনা জানায় মেয়েটি। তারাই বাবু দাসকে ধরে বাকি দুজনের হদিশ পায়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বাবু দাসের একটি হোটেল ভেঙে গুঁড়িয়ে দেয় এলাকার বাসিন্দারা। এদিন ধৃত তিনজনকে বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি অপর অভিযুক্ত মিলনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

The post বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে নাবালিকাকে ‘ধর্ষণ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার