shono
Advertisement

তৃণমূল বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি, পালাতে গিয়ে জখম দুষ্কৃতীও, উত্তপ্ত পটাশপুর

হামলার নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের।
Posted: 08:52 AM Feb 10, 2022Updated: 09:03 AM Feb 10, 2022

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পুরভোটের আবহে উত্তপ্ত পটাশপুর। তৃণমূল (TMC) বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি ছুঁড়ে পালানোর সময় পড়ে গিয়ে মাথা ফাটল হামলাকারীরও। আপাতত দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঠিক কী হয়েছিল? তপন প্রধান নামে গুলিবিদ্ধ ওই ব্যক্তি তৃণমূলের বুথ সম্পাদক। বুধবার রাতে পটাশপুর ২ নম্বর ব্লকের বড় উদয়পুর গ্রামের মনসাতলা বাজারে চায়ের দোকানে বসেছিলেন ওই তৃণমূল নেতা। ঠিক সেই সময় দুষ্কৃতী হামলার শিকার হন ওই তৃণমূল নেতা। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: বঙ্গে ফের লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, কলকাতা-সহ ২ জেলায় একদিনে আক্রান্ত শতাধিক]

গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তৃণমূল নেতা। এদিকে, গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে পালানোর তাড়াহুড়োয় পড়ে যায় একজন। তার মাথাও ফেটে যায়। ওই দুষ্কৃতীকে পাকড়াও করেন স্থানীয়রা। তৃণমূল নেতা এবং দুষ্কৃতীকে রক্তাক্ত অবস্থায় মুগবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন দু’জনে। চিকিৎসকরা জানান, তৃণমূল নেতার শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর।

এই ঘটনাকে কেন্দ্র করে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা। তৃণমূলের দাবি, ব্লক সভাপতিকে খুনের পরিকল্পনা করেছিল বিজেপি। সে কারণেই দুষ্কৃতীদের সাহায্যে তাঁকে লক্ষ্য করে পরিকল্পনামাফিক গুলি চালানো হয়। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। তাদের দাবি, এই ঘটনার নেপথ্যে বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি চালানোর নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বে জোর দিচ্ছে গেরুয়া শিবিরের নেতারা।

পটাশপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণে তৃণমূলের বুথ সম্পাদককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল, তাও তদন্তসাপেক্ষ। জখম দুষ্কৃতীকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা পুলিশের।

[আরও পড়ুন: সিগন্যাল ছাড়াই রেললাইনে কাজ! ট্রলির সঙ্গে সংঘর্ষ দুরন্ত গতিতে আসা বর্ধমান লোকালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার