shono
Advertisement

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীদের গুলি, বিষ্ণুপুরে ভরসন্ধেয় খুন তৃণমূল নেতা

কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Posted: 09:30 PM Feb 19, 2023Updated: 09:32 PM Feb 19, 2023

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভরসন্ধেয় খুন তৃণমূল নেতা। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল তৃণমূলের বুথ সভাপতির। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দুর্গাবাটি এলাকা। কী কারণে খুন হলেন তৃণমূল বুথ সভাপতি, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

জানা গিয়েছে, নিহতের নাম সাধন মণ্ডল। তিনি আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি ছিলেন। রবিবার সন্ধেয় বিষ্ণুপুর ও সোনারপুর থানা এলাকার সীমানা লাগোয়া বিষ্ণুপুর থানার দুর্গাবাটি মোড়ে চায়ের দোকানে বসেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে চড়ে আসে। একজন দোকানের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখায়। দোকানের মধ্যে থাকা ক্রেতারা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর গুলি চালায় দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শী তথা তৃণমূল নেতার ভাইপো শুভঙ্কর মণ্ডল জানান, কমপক্ষে ৬ থেকে ৮ রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সাধন। স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন এলাকার মানুষজন। ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। দেহ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন গ্রুপ-ডি পদে কর্মরত স্বামী, অস্বাভাবিক মৃত্যু স্ত্রীর]

রাজনৈতিক শত্রুতার কারণে খুন বলে অনুমান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পিন্টু সর্দারের। স্থানীয় বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল অবশ্য খুনের কারণ নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ। যদিও বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটুর দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই মৃত্যু হয়েছে তৃণমূল বুথ সভাপতির।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার ২ এজেন্ট, এবার সিবিআইয়ের জালে তাপস ও নীলাদ্রি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার