shono
Advertisement
Canning

ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনের অভিযুক্ত, বিজেপিতে যোগ দিলেন ৩ বছর জেলে থাকা রফিক

তৃণমূলের যুব নেতা মহরম শেখের খুনের দায়ে গ্রেপ্তার করা হয় রফিককে। খুনে অভিযুক্তকে বিজেপিতে যোগদান করানো নিয়েও দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।
Published By: Subhankar PatraPosted: 09:16 PM Apr 07, 2026Updated: 10:30 PM Apr 07, 2026

যুব তৃণমূল নেতা খুনে অভিযুক্ত। তিন বছর জেল খেটেছেন। বর্তমানে জামিনে মুক্ত। কয়েকদিন পরই মামলার সাজা ঘোষণা। এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারির হাত ধরে ক্যানিং (Canning) বিজেপিতে যোগ দিলেন অভিযুক্ত। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের নেতা বলেন, "একজন খুনিকে বিজেপিতে যোগদান করানো হয়েছে। বোঝা যাচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। তিন বছর জেল খাটা আসামিকে তাদের দলে নিতে হচ্ছে।"

Advertisement

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। অভিযুক্তর নাম রফিক শেখ। তৃণমূলের যুব নেতা মহরম শেখের খুনের দায়ে গ্রেপ্তার করা হয় রফিককে। শুধু তাই নয় সিসিটিভি ফুটেজে রফিককে খুনের পর ছুটে যেতে দেখা গিয়েছিল (যদিও তার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। খুনে অভিযুক্ত নেতাকে বিজেপিতে যোগদান করানো নিয়েও দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস বলেন, "একজন খুনিকে বিজেপিতে যোগদান করানো হয়েছে। ফলে বোঝা যাচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে পড়েছে। তিন বছর জেল খাটা আসামিকে দলে নিতে হচ্ছে। শুধু রফিক নয় সঙ্গে তথাকথিত ব্লক সভাপতি শৈবাল লাহারীকেও ওরা দলে নিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সোনারপুরের বাসিন্দা। উনার সঙ্গে ক্যানিংয়ের কোনও সম্পর্কই নেই।" উল্লেখ্য, আরও প্রাক্তন সাত প্রধান যোগ দিয়েছে বিজেপিতে। কেন খুনে অভিযুক্ত কোনও ব্যক্তিকে যোগদান করানো হল, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি বিজেপি জেলা নেতৃত্বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement