shono
Advertisement
Bangladeshi

ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে 'না' প্রেমিকের, তারপর...

বছর তিনেক আগে ফেসবুকে জাগুলিয়ার বাসিন্দা বিমল মজুমদারের সঙ্গে পরিচয় হয় তরুণীর।
Published By: Tiyasha SarkarPosted: 08:08 PM Aug 24, 2026Updated: 08:08 PM Aug 24, 2026

প্রেম তো কাঁটাতার মানে না। তাই উত্তর ২৪ পরগনার জাগুলিয়ার যুবককে মন দিয়ে ফেলেছিলেন বাংলাদেশের নাটোরের তরুণী। প্রেমিককে বিয়ের স্বপ্ন দেখে দেশ ছেড়ে হাজির হয়েছিলেন বাংলায়। কিন্তু ফোনে শত প্রতিশ্রুতি দিলেও প্রেমিকা সামনে আসতেই বিয়েতে বেঁকে বসেন যুবক। ঘটনার জল গড়াল থানা পর্যন্ত।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? হাবড়ার চোংদা মোড় এলাকায় এক যুগলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। বর্তমান পরিস্থিতিতে তাঁদের আচরণ এলাকাবাসীর মনে আতঙ্কের জন্ম দেয়। ফলে তাঁরা খবর দেন থানায়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপরই প্রকাশ্যে আসে আসল গল্প। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নাটোরের বাসিন্দা নূপুর সরকার। বছর তিনেক আগে ফেসবুকে জাগুলিয়ার বাসিন্দা বিমল মজুমদারের সঙ্গে পরিচয় হয় তাঁর। কথাবার্তা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু'জন।

নূপুরের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিমল। সেই কারণেই পাসপোর্ট-সহ প্রয়োজনীয় নথি তৈরি করে ভারতে এসেছিলেন তরুণী। নুপুর বলেন, “ওর সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। মেসেঞ্জারে সব প্রমাণ আছে। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনেছেন। এখন উনি বলছেন সম্পর্ক রাখতে পারবে না। আমার জীবনে কোনও ক্ষতি হলে বা আমি মারা গেলে বিমল মজুমদারই দায়ী থাকবেন।” পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। নথিপত্রও ঠিক থাকায় জিজ্ঞাসাবাদের পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement