shono
Advertisement
Agnimitra Paul

রাস্তায় নোংরা ফেললেই জরিমানা! ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার

শহর পরিষ্কার রাখার বার্তা আগেই দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন তিনি। রাস্তা ঝাঁট দিতে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রাকে। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা হবে। আরও একবার সেই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী।
Published By: Suhrid DasPosted: 05:27 PM Jun 16, 2026Updated: 05:50 PM Jun 16, 2026

শহর পরিষ্কার রাখার বার্তা আগেই দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবার সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন তিনি। রাস্তা ঝাঁট দিতে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রাকে। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা হবে। আরও একবার সেই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। আজ, মঙ্গলবার মন্ত্রীকে এই ভূমিকায় দেখে শুরু হয়েছে জোর চর্চা। উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাজ্যের জন্য তৃণমূল আমলে এভাবে কবে মন্ত্রীকে কাজ করতে দেখা গিয়েছে? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক ফেলার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। আর সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় নামলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। নির্মল বন্ধু-নির্মল সাথীদের নিয়ে এদিন বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা। 

সকাল থেকেই সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। দোকানিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদনও জানান।

সকাল থেকেই সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। দোকানিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদনও জানান। শুধু তাই নয়, বাসস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজেও যান তিনি। রাস্তা বা নর্দমায় বর্জ্য ফেলা চলবে না। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে সকলকেই সচেতন হতে হবে। সেই কড়া বার্তাও দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাসের জানলা দিয়ে বা রাস্তায় পানের পিক, প্লাস্টিক, বোতল কিংবা অন্য কোনও আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

মন্ত্রী বলেন, "১ সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা, পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" 

তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। সেই সময় বাড়ি বাড়ি যে বালতি দেওয়ার কথা ছিল, তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। মন্ত্রী বলেন, "আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষও এই কাজে অংশ নিন।" তিনি আরও বলেন, "১ সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা, পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিস সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা গড়তে আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement