shono
Advertisement

Breaking News

Habibpur

ধানের আড়ালে মাদক পাচার! এসটিএফ ও রানাঘাট পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ১৫৬ কেজি গাঁজা

ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদকপাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Jaba SenPosted: 07:42 PM Jun 16, 2026Updated: 09:40 PM Jun 16, 2026

নদিয়ায় বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। হবিবপুরে (Habibpur) পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল এসটিএফ ও রানাঘাট থানার পুলিশ। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১৫৬ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে এসটিএফ ও রানাঘাট থানার পুলিশ একটি পিকআপ ভ্যানের উপর নজরদারি শুরু করে। শান্তিপুর থেকে শিমুরালির দিকে যাওয়ার সময় হবিবপুর এলাকায় গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধানের বস্তার আড়ালে লুকিয়ে রাখা চারটি বস্তা থেকে মোট ১৫৬ কেজি গাঁজা উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার চালানটি কোচবিহার থেকে আনা হয়েছিল। এত বিপুল পরিমাণ মাদকদ্রব্য হবিবপুর এলাকায় ডেলিভারির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদকপাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

বর্তমানে রাজ্যে মাদকবিরোধী বিভিন্ন একাধিক অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযানে ফাঁস হচ্ছে একাধিক মাদকপাচার চক্র। গতকাল বাংলার বুকে মুর্শিদাবাদের ফরাক্কায় একটি হেরোইন ল্যাবের হদিশ পায় পুলিশ। বিহার থেকে এসে সেখানে বাড়ি ভাড়া নিয়ে এই ল্যাব তৈরি করা হয়েছিল। এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালের এই সাফল্যের পর আজ ফের একবার মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement