shono
Advertisement
Darjeeling Toy train

এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির 'এআই কোডিং এক্সপ্রেস' দার্জিলিঙে

সেপ্টেম্বরে চালু হচ্ছে বিশেষ প্রযুক্তি সম্পন্ন টয় ট্রেন-'এআই কোডিং এক্সপ্রেস'। ওই যাত্রার পাশাপাশি যাত্রার দার্জিলিং স্টেশনে আয়োজিত হতে চলেছে দু'দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব।
Published By: Arpita MondalPosted: 08:58 AM Aug 24, 2026Updated: 11:35 AM Aug 24, 2026

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত টয় ট্রেন সফরে পাহাড়ের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। সেপ্টেম্বরে চালু হচ্ছে বিশেষ প্রযুক্তি সম্পন্ন টয় ট্রেন-'এআই কোডিং এক্সপ্রেস'। ওই যাত্রার পাশাপাশি যাত্রার দার্জিলিং স্টেশনে আয়োজিত হতে চলেছে দু'দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব।

Advertisement

৫ সেপ্টেম্বর কার্শিয়াং-দার্জিলিং-কার্শিয়াং রুটে যাত্রা শুরু করবে-'এআই কোডিং এক্সপ্রেস'। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেনের সফরকে ব্যবহার করে পাহাড়ের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় উদ্বুদ্ধ করাই কর্মসূচির লক্ষ্য। চলন্ত টয় ট্রেনের কামরায় বসে স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেবে কোডিং ও কম্পিউটেশনাল স্কিলের বিশেষ ক্লাসে।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী জানান, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পাহাড়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একশো বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাষ্প ও ডিজেল চালিত ট্রেন যাত্রাকে ভবিষ্যতের ডিজিটাল বিপ্লবের সঙ্গে যুক্ত করা হবে। তিনি বলেন, "এআই কোডিং এক্সপ্রেসের মাধ্যমে পাহাড়ের শিক্ষার্থীদের হাতে আমরা আধুনিক প্রযুক্তির হাতিয়ার তুলে দিতে চাই। যেন ওরা মনোরম পরিবেশে ভবিষ্যতের ভাষা-কোডিং ও কৃত্রিম 'এআই কোডিং এক্সপ্রেস' বুদ্ধিমত্তা শিখতে পারে।"

পাহাড়ের বুকে ছুটে চলা ঐতিহ্যের টয় ট্রেনের সঙ্গে এবার জুড়বে ডিজিটাল প্রশিক্ষণও! ফাইল ছবি।

কার্যত এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী স্টেশনগুলির একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'স্টেশন মহোৎসব'-এরই অভিনব উদ্যোগ। ৫ সেপ্টেম্বর কার্শিয়াং-দার্জিলিং-কার্শিয়াং রুটে যাত্রা শুরু করবে-'এআই কোডিং এক্সপ্রেস'। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেনের সফরকে ব্যবহার করে পাহাড়ের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় উদ্বুদ্ধ করাই কর্মসূচির লক্ষ্য। চলন্ত টয় ট্রেনের কামরায় বসে স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেবে কোডিং ও কম্পিউটেশনাল স্কিলের বিশেষ ক্লাসে। পাহাড়ি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রিয়েল-টাইমে সফটওয়্যার লজিক ও প্রোগ্রামিং শিখবে তারা। ওই কোডিং যাত্রার পাশাপাশি দার্জিলিং স্টেশনে আয়োজিত হবে দু'দিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। সেখানে চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রতিযোগিতা ছাড়াও থাকবে লোকনৃত্য এবং সঙ্গীতের আসর, দার্জিলিং স্টেশনকে কেন্দ্র করে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার, স্থানীয় হস্তশিল্প ও প্রত্নবস্তুর প্রদর্শনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement