shono
Advertisement
Amit Shah

প্রথমবার এসএসবি-র অনুষ্ঠানে শুভেন্দু, মমতাকে নিশানা করে শাহ বললেন, 'ডাকলেও আসতেন না'

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে অমিত শাহ।
Published By: Sayani SenPosted: 01:43 PM Aug 21, 2026Updated: 03:50 PM Aug 21, 2026

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে অমিত শাহ (Amit Shah)। এই প্রথমবার ওই অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপও দাগেন অমিত শাহ। আগের মুখ্যমন্ত্রীকে ডাকলেও সেনার অনুষ্ঠানে আসতেন না বলেই দাবি তাঁর।

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে দুরমুশ করে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই প্রথমবার বাংলার মসনদে গেরুয়া শিবির। তার ১০০ দিন পূর্তিতে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে এদিন এসএসবি-র অনুষ্ঠানে যোগ দেন। এদিন সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। বলেন, "শিলিগুড়ি করিডরকে মজবুত করতে ৫৬০ একর জমি প্রয়োজন। কিন্তু এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার তা দেয়নি। তাই আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি ক্ষমতার আসার পরই জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। আর আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তা আমাদের কাছে সোনায় সোহাগার মতো।"

এই প্রথমবার 'বন্দেমাতরম' ধ্বনিতে লালকেল্লা এবং রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। তা নিয়েও বক্তব্য রাখেন শাহ। তিনি বলেন, "স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় ঋষি বঙ্কিমচন্দ্রের 'বন্দেমাতরম' গানটি পূর্ণাঙ্গ উপস্থাপিত হত না। সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ঐতিহাসিক পদক্ষেপের ফলে নতুন এবং আগামী প্রজন্ম প্রকৃত জাতীয়বাদের ধারণা পাবে।"

এসএসবি-র বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে যাওয়ার কথা। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে 'ভারতীয় ন্যায় সংহিতা' প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। ভারতীয় দণ্ডবিধির কোন ধারা বদলে বিএনএসে কী ধারা হয়েছে, তা সাধারণ মানুষ বুঝতে পারবেন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে প্রদর্শনী। বিকেলের পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর। শনিবার পাহাড়ের সমস্যা নিয়ে দু'টি বৈঠক করবেন শাহ। তারপর দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement