shono
Advertisement
Annapurna Yojana

গাফিলতিতে ঢোকেনি অন্নপূর্ণার টাকা! ধূপগুড়ি পুরসভার ৩২ কর্মীকে শোকজ মহকুমা শাসকের

ধূপগুড়ি পুর এলাকার বহু মহিলা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় পুরসভায় ৩২ জন কর্মীকে শোকজ করেন মহকুমা শাসক।
Published By: Subhankar PatraPosted: 02:49 PM Jul 04, 2026Updated: 06:21 PM Jul 04, 2026

নির্ধারিত সময়ে অনলাইনে আপডেট ও যাচাই হয়নি অন্নপূর্ণার ফর্ম। তার জেরে ধূপগুড়ি পুরসভার বহু 'যোগ্য' আবেদনকারী চলতি মাসের অনুদান পাননি। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পুরসভার ৩২ জন কর্মীকে শোকজ করলেন মহকুমা শাসক। শোকজের জবাব দিতে মহকুমা শাসকের দপ্তরে হাজিরা দিয়েছেন পুরসভার কর্মীরা।

Advertisement

১ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অন্তর্গত ১ কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠান। তারপর থেকেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ হাজার টাকা অনুদান আসছে। তবে ধূপগুড়ি পুর এলাকার বহু মহিলা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় পুরসভায় ৩২ জন কর্মীকে শোকজ করেন মহকুমা শাসক। কেন গাফিলতি তাঁর ব্যাখা লিখিত আকারে চেয়েছেন মহকুমা শাসক।

তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কর্মীরা। তাঁদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কেন তাঁদের শোকজ করা হয়েছে সেই বিষয়ে তাঁরা জানেন না। তবে নিয়ম মেনে শোকজের জবাব তাঁরা দিচ্ছেন। হাজিরা দিয়েছেন মহকুমা শাসকের দপ্তরে। মহকুমা শাসকের সঙ্গে কথা না বলে তাঁরা এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement