shono
Advertisement
Tamil Nadu

কাঁটাতার পেরিয়ে তামিলনাড়ুতে! ৫০ বাংলাদেশিকে ট্রেনে তুলে বাংলায় পাঠাচ্ছে বিজয় সরকার

আটক হওয়া এই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছে।
Published By: Kousik SinhaPosted: 06:03 PM Jul 04, 2026Updated: 06:18 PM Jul 04, 2026

ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। কোনওভাবেই ভারত সরকারের এই নীতি থেকে যে বাংলায় বিজেপি সরকার সরে আসবে না, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সে পথেই তামিলনাড়ুর জোসেফ বিজয়ের সরকার! বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ৫০ জনকে আটক করা হয় তামিলনাড়ুতে। কড়া পুলিশের নিরাপত্তায় এবার তাঁদের পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে। উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে ওই ৫০ জনকে।

Advertisement

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাঁদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে নির্ধারিত কোচে ওই ৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওই ৫০ জনকে আটক করা হয়। এরপর তাঁদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ডিপোর্টের নির্দেশ জারি করা হয়। এরপরেই গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে সড়কপথে তিরুচিরাপল্লিতে নিয়ে যাওয়া হয়। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে তাঁদের তোলা হয়। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে নির্ধারিত কোচে ওই ৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, আটক হওয়া এই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছে। 

তামিলনাড়ু পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি পৌঁছানোর পরেই উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্ত (পেট্রাপোল স্থলবন্দর) এলাকায় বাংলাদেশিদের নিয়ে যাওয়া হবে। সেখানেই তামিলনাড়ু পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে তাঁদের হস্তান্তর করা হবে। এরপরেই বিএসএফের তরফে ওই ৫০ অনুপ্রবেশকারীকে হস্তান্তর করা হবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পরেই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের জন্য 'হোল্ডিং সেন্টার' তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই মতো জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। সেখানেই আটক অনুপ্রবেশকারীদের রাখা হচ্ছে। এরপরেই তাঁদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement