shono
Advertisement
Nabanna

সিন্ডিকেটরাজের দিনশেষ! মন্ত্রিসভার বৈঠকের আগেই এসপিদের কড়া নির্দেশ নবান্নের

সরকার বদল হতে না হতেই এসপিদের কড়া নির্দেশিকা।
Published By: Arpita MondalPosted: 11:20 AM May 11, 2026Updated: 11:25 AM May 11, 2026

তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে গেরুয়া যুগের সূচনা হয়েছে বঙ্গে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরেই প্রশাসনিক কাজে ময়াদেন ঝাঁপিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। আজই নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক। তার আগেই বড় পদক্ষেপ নবান্নের। নবান্ন সূত্রের খবর, সিন্ডিকেট রাজ ও গরু পাচার বন্ধ করতে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। কোনওভাবেই এসব কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সরকার বদল হতে না হতেই এসপিদের কড়া নির্দেশিকা।

Advertisement

সেখানে বেলা ১১টা নাগাদ নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। নবান্নে নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হতে পারে বলে খবর। জানা গিয়েছে, এদিন নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে সচিবদের সঙ্গে, পরে জেলাশাসক এবং বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠক থেকেও একাধিক নির্দেশিকা উঠে আসতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের দিন থেকেই শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সচিবালয় অর্থাৎ সিএমও দপ্তরে বড়সড় রদবদল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিনের বৈঠকে কী কী নির্দেশিকা উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement