shono
Advertisement
Cooch behar

আশ্রমেই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সন্ন্যাসী! অভিযুক্ত মহারাজের ভাইরাল ভিডিও, উত্তেজনা কোচবিহারে

আশ্রমেই তরুণীর সঙ্গে মহারাজের আপত্তিজনক কাজকর্মের অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। আজ, রবিবার ওই আশ্রমের সামনে চলে ক্ষোভ-বিক্ষোভ।
Published By: Suhrid DasPosted: 02:19 PM Aug 30, 2026Updated: 02:24 PM Aug 30, 2026

আশ্রমেই তরুণীর সঙ্গে সন্ন্যাসী মহারাজের আপত্তিজনক কাজকর্মের অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। আজ, রবিবার ওই আশ্রমের সামনে চলে ক্ষোভ-বিক্ষোভ। ওই মহারাজকে গ্রেপ্তারির দাবি জানানো হয়। শেষপর্যন্ত পুলিশ ওই অভিযুক্তকে থানায় নিয়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি কোচবিহারের সিতাইয়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, সিতাই সালটিবাড়ি এলাকায় স্বামীজির নামে একটি আশ্রম রয়েছে। ওই আশ্রমের মহারাজ হিসেবে রয়েছেন স্বামী জ্ঞানানন্দ। সেখানে আরও কয়েকজন সন্ন্যাসী থাকেন। একাধিক আশ্রমিকও সেখানে রয়েছে। ওই আশ্রমে দুস্থ পরিবারের বাচ্চাদের রেখে পড়াশোনার কাজও চলে। মহারাজ জ্ঞানানন্দকে সাহায্য করার জন্য এক তরুণী আশ্রমে থাকেন বলে খবর। অভিযোগ, সেই তরুণীর সঙ্গে আপত্তিজনক কাজকর্ম চলত আশ্রমের মধ্যেই। মহারাজের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দু'জনের ঘনিষ্ঠতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

সেই ভিডিও ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজ, রবিবার সকালে স্থানীয় মানুষজন ওই আশ্রমের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্বামী জ্ঞানানন্দকে গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ। খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ওই মহারাজকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। গত ১০ বছর আগে ওই আশ্রম তৈরি হয়েছিল বলে খবর। ভাইরাল ভিডিওটির সত্যতা কতটা? ঘটনার সঙ্গে কারা জড়িয়ে? সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement