shono
Advertisement

বিহার থেকে বন্দুক আমদানি করে শিক্ষককে হুমকি, শ্রীঘরে ‘গুণধর’ছাত্র

কেন টার্গেট করল শিক্ষককে? The post বিহার থেকে বন্দুক আমদানি করে শিক্ষককে হুমকি, শ্রীঘরে ‘গুণধর’ ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Aug 02, 2018Updated: 07:18 PM Aug 02, 2018

টিটুন মল্লিক, বাঁকুড়া: একজন নবম শ্রেণিতে পড়ে৷ অপরজন দ্বাদশ শ্রেণির গণ্ডি ছুঁয়েছে৷ বয়সের হিসাবেও নাবালক দুজনেই৷ বড়সড় অপরাধে আপাতত শ্রীঘরই ঠিকানা বাঁকুড়ার বি জে হাইস্কুলের দুই পড়ুয়ার৷ ধৃতদের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে, তা শুনে তাজ্জব সকলেই৷

Advertisement

[প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ‘পুণ্যপথে’ স্বামীকে খুন, গ্রেপ্তার স্ত্রী]

ধুলাই আর কে এম এস হাইস্কুলের শিক্ষক বিপুল বিশ্বাসের বাড়িতে টিউশন পড়তে যেত ওই দুই ছাত্র৷ শিক্ষকের অভিযোগ, সবার চোখের আড়ালে বিপুল বিশ্বাসের বাথরুমে গোপন ক্যামেরা লাগায় দুজনে৷ শিক্ষকের স্ত্রীর স্নানের দৃশ্য ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকাও দাবি করে গুণধররা৷ শিক্ষকের আরও অভিযোগ, মাঠের মধ্যে শূন্যে গুলি চালায় ওই দুই ছাত্র৷ দৃশ্যের ভিডিও করে গুণধরেরা৷ ওই ভিডিওয় মেমোরি কার্ডবন্দি করে দেশলাই বাক্সে ভরে তারা শিক্ষকের বাড়িতে পাঠিয়ে দেয়৷

[বঙ্গোপসাগরে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার, ট্রলারের সন্ধানে চলছে তল্লাশি]

শিক্ষকের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে৷ পুলিশসূত্রে খবর, সোনামুখী পুরসভার নয় ও দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুজনে৷ একজনের বাবা মুরগি বিক্রেতা ও অপর ছাত্রের বাবা আলুর ব্যবসার সঙ্গে জড়িত৷ ধৃত দ্বাদশ শ্রেণির ছাত্রটি যথেষ্ট মেধাবী৷ মাধ্যমিকে ৪৬৫ নম্বর পেয়েছিল সে৷ ইতিমধ্যেই ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরাও করেছে পুলিশ৷ ধৃতেরা জানিয়েছে, বাড়ি থেকে চুরি করা টাকায় বন্দুক কেনে তারা৷ সোনামুখী পুরসভার এক কাউন্সিলরের ভাইপোর মারফত বিহারের মুঙ্গের থেকে বন্দুক কেনে বলেও জানায় তারা৷ ধৃতদের জেরা করে আরও দুই কলেজ ছাত্রের নামও উঠে আসছে৷ কাউন্সিলরের ভাইপো, দুর্গাপুরের বেসরকারি কলেজের এক ছাত্র-সহ মোট তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

[সুপ্রিম কোর্টের নির্দেশে পাহাড়ে সিআইডির অভিযান, বাজেয়াপ্ত গুরুং দম্পতির সম্পত্তি]

তবে কী কারণে গৃহশিক্ষক বিপুল বিশ্বাসকে টার্গেট করল দুজনে, তা এখনও জানতে পারেনি সোনামুখী থানার পুলিশ৷ বাড়ির বাথরুমে গোপন ক্যামেরা কেনই বা লাগাল তারা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ নিছকই হুমকি দিতে বন্দুক কিনেছিল ছাত্রেরা নাকি অন্য কোনও পরিকল্পনা ছিল তাদের, জেরা করে সে তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা৷    

The post বিহার থেকে বন্দুক আমদানি করে শিক্ষককে হুমকি, শ্রীঘরে ‘গুণধর’ ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement