shono
Advertisement

Breaking News

BJP

টিফিনের টাকা ‘খেয়েছেন’ নেতা! ব্রিগেডে মোদির সভার আগে প্রকাশ্যে বারাসতে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

পোস্টটি ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে একাধিক কর্মী-সমর্থক একই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
Published By: Sucheta SenguptaPosted: 09:02 PM Mar 12, 2026Updated: 09:14 PM Mar 12, 2026

আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদির সভার ঠিক আগেই বারাসতে বিজেপির অন্দরের গোলমাল ফের প্রকাশ্যে। পরিবর্তন যাত্রা কর্মসূচিতে কর্মীদের টিফিনের টাকা আত্মসাতের অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় এনিয়ে পোস্ট করলেন বিষয়টি প্রকাশ্যে আনলেন গেরুয়া শিবিরের আরেক নেতা। আর তাতে ভোটের মুখে ফের অস্বস্তিতে বারাসতের বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

Advertisement

এই পোস্ট ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আগে সেই পোস্ট ঘিরে বারাসত সাংগঠনিক জেলা বিজেপির অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। দলের ওই নেতা বারাসত সাংগঠনিক জেলার আইটি সেলের দায়িত্বে ছিলেন। সোশাল মিডিয়ায় করা পোস্টে অভিযোগ করা হয়, কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের টিফিনের জন্য মাথাপিছু ৩০০ টাকা বরাদ্দ থাকলেও সেই টাকা নাকি কর্মীদের জন্য খরচ হয়নি। বরং নেতাদের একাংশ সেই টাকা আত্মসাৎ করেছেন বলেও কটাক্ষ করা হয় পোস্টে। পোস্টটি ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে একাধিক কর্মী-সমর্থক একই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। কেউ লিখেছেন, মাঠে যাঁরা পরিশ্রম করেন তাঁরা কিছুই পান না। কেউ আবার সরাসরি স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন। ফলে একটি পোস্ট ঘিরেই সংগঠনের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে।

যদিও পোস্টে সরাসরি পরিবর্তন যাত্রার নাম উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘যাত্রা’ কর্মসূচির কথা বলা হয়েছে। তবে দলের কর্মীদের একাংশের দাবি, তা বিজেপির পরিবর্তন যাত্রাকেই ঘিরে লেখা। বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করে বারাসত পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের সুনীল মুখোপাধ্যায় বলেন, “এতে নতুন কিছু নেই। দিল্লি থেকে বিজেপির কর্মসূচির জন্য টাকা আসে, নেতারা তা আত্মসাৎ করেন - এই অভিযোগ আগেও উঠেছে।” যদিও এই বিষয়ে পোস্ট করা বিজেপি নেতা কোনও মন্তব্য করতে চাননি। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, “বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে বলব।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement