shono
Advertisement

Breaking News

জন্মদিনে অঙ্গদানের অঙ্গীকার, মানবিকতার নজির বারাসতের কলেজ ছাত্রীর

মহান উদ্যোগে শামিল আরও ৫১ জন। The post জন্মদিনে অঙ্গদানের অঙ্গীকার, মানবিকতার নজির বারাসতের কলেজ ছাত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Oct 29, 2018Updated: 05:35 PM Oct 29, 2018

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: জন্মদিনে অন্যের থেকে উপহার পাওয়াই দস্তুর। কিন্তু নিজের জন্মদিনে অন্যকে উপহার দেওয়া, তেমন নজির সচরাচর দেখা যায় না। এবার সেই চিরাচরিত প্রথা ভেঙে নতুন পথে চলার দিশা দেখালেন নার্সিংয়ের এক ছাত্রী। নিজের একুশতম জন্মদিনে, অনুষ্ঠান করে মরণোত্তর অঙ্গদান করার অঙ্গীকার করলেন মধ্যমগ্রামের বাসিন্দা চান্দ্রেয়ী চৌধুরি নামে সেই ছাত্রী। নিজে একা নন, বন্ধু-বান্ধব ও পরিচিতদেরও সেই পথে নিয়ে আসেন তিনি।

Advertisement

[ কাটোয়ায় ইভটিজারকে প্রকাশ্যে চড় কলেজ ছাত্রীর]

মধ্যমগ্রামের বীরেশপল্লিতে চান্দ্রেয়ীর জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে ৫১ জন মরণোত্তর অঙ্গদান ও আপৎকালীন পরিস্থিতিতে রক্তদান করার অঙ্গীকারবদ্ধ হন। জন্মদিনের অনুষ্ঠানের গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে একেবারে অন্য রকমভাবে পালন হল চান্দ্রেয়ীর ‘বার্থ ডে’। বেলুন নেই, কেক নেই। যেন কোনও সচেতনতামূলক কর্মশালা। মধ্যমগ্রাম বীরেশপল্লির একটি স্কুলে সেই অনুষ্ঠানের আয়োজন করেন চান্দ্রেয়ীর বাবা অনির্বাণ চৌধুরি। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মধ্যমগ্রামের পুরপ্রধান তথা বিধায়ক রথীন ঘোষ। উপস্থিত ছিলেন থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ চিকিৎসক গোপেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্যান্য সামাজসেবীরা। চান্দ্রেয়ী ও তাঁর পরিবারের লোকেদের দাবি, মৃত্যু পর দেহ শুধু চিতায় ভস্ম হয়ে বা কবরেই শেষ হওয়ার জন্য নয়। সেটি আবার আলো জ্বালতে পারে কোনও মুমূর্ষু শরীরে অথবা কোনও সন্ধানী চোখে। তাই মরণোত্তর দেহদান খুবই আবশ্যক। সে চিন্তাভাবনা থেকেই দেহদানের এই সিদ্ধান্ত। এবং সেই বার্তাটিকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নিজের জন্মদিনকে বেছে নিয়েছেন চান্দ্রেয়ী। বাবা অণির্বাণ চৌধুরি নিজেও সমাজসেবার নানা কাজে যুক্ত থাকেন। তাঁর কথায়, “ছোট থেকে মেয়েকে সমাজসেবা করার যে পাঠ পড়িয়েছি, সেটাই যে কাজে এসেছে তা দেখে গর্ব বোধ হচ্ছে।” মেয়ের মতো অন্যরাও যাতে নিজেদের পরিবারের সামাজিক অনুষ্ঠানগুলিকে মানুষের স্বার্থে ভাল কাজে ব্যবহার করেন তার আবেদন জানিয়েছেন তিনি।

[ দিনেদুপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা টিটাগড়ে]

The post জন্মদিনে অঙ্গদানের অঙ্গীকার, মানবিকতার নজির বারাসতের কলেজ ছাত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement