shono
Advertisement

Breaking News

অমানবিক! বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়াল গুণধর ছেলে

প্রতিবাদ করায় প্রতিবেশীদের উপরে চড়াও অভিযুক্ত। The post অমানবিক! বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়াল গুণধর ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:29 AM May 07, 2018Updated: 09:44 AM May 07, 2018

নন্দন দত্ত, সিউড়ি: বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলের নাম সুব্রত মুখোপাধ্যায়। আক্রান্ত বৃদ্ধার নাম বিজলীপ্রভা মুখোপাধ্যায় (৮৬)। নক্কারজনক ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সদর শহর সিউড়ির শুড়িপুকুর এলাকায়।  প্রতিবেশীরাই বৃদ্ধাকে উদ্ধার করে আশ্রয় দেন। সেই সঙ্গে সুব্রতবাবুর সঙ্গেও কথা বলতে যান। অভিযোগ, কথা বলার বদলে রীতিমতো প্রতিবেশীদের উপরে চড়াও হয় ওই ব্যক্তি। তাঁদেরও মারধর করে বলে অভিযোগ। এরপরেই খবর যায় সিউড়ি থানায়।

Advertisement

[ডেথ সার্টিফিকেট দিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক, নার্সিংহোমে তাণ্ডব মৃতের পরিজনদের]

এদিকে পুলিশ পৌঁছাতেই পুরোপুরি ভোল বদলে ফেলেন বৃদ্ধার গুণধর ছেলে। মা ও প্রতিবেশীদের দিকেই পালটা অভিযোগ তোলেন। তাঁর সাফাই, ‘মা ওষুধ খেতে চাইছিলেন না। তাঁকে একপ্রকার জোর করে ওষুধ খাওয়ানোর চেষ্টা চলছিল। সেই সময় প্রতিবেশীরা এসে আমার উপরে চড়াও হয়। আমাকে বেধড়ক মারধর করে।’ অভিযুক্ত ব্যক্তির এহেন অভিযোগের সরব প্রতিবাদ জানিয়েছেন প্রতিবেশীরা। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী পূর্ণিমা দে অভিযোগ করে বলেন, প্রায় দিনই বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করেন সুব্রতবাবু। বেশ কয়েকবার দলবেঁধে গিয়ে এই অমানবিক ঘটনার প্রতিবাদ করেছি। কিন্তু কোনও ফল হয়নি। যে কে সেই। উলটে যখন তখন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। শনিবার রাতেও ফের মারধরের ঘটনা ঘটে। মারের দাপটে আর্তনাদ করতে থাকেন বৃদ্ধা। একটা সময় তাঁকে ঘরের বাইরে বের করে তালা মেরে দেন গুণধর ছেলে। প্রায় ঘণ্টা তিনেক সময় রাস্তাই পড়েছিলেন বিজলীপ্রভাদেবী। তারপর স্থানীয় একজনে নজরে আসে বিষয়টি। তিনিই অন্যান্য প্রতিবেশীদের খবর দেন। আক্রান্ত বৃদ্ধাকে উদ্ধার করে একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সামান্য খাওয়াদাওয়ার পর তিনি সুস্থ বোধ করলে ফেরবাড়িতে ফেরানোর চেষ্টা হয়। অভিযোগ, সুব্রতবাবুকে বিষয়টি বলতে গেলেই তিনি রেগে যান। প্রতিবেশীদের উপরে চড়াও হয়ে মারধর শুরু করেন।

এই ঘটনার পর ধৈর্য্যের বাঁধ ভাঙে। খবর যায় সিউড়ি থানায়। সুব্রতবাবুর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত প্রতিবেশীরা। তবে এনিয়ে মুখ খোলেননি আক্রান্ত বৃদ্ধা। থানায় কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি। তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

ছবি: বাসুদেব ঘোষ

[বই হারিয়ে যাওয়ার ‘অপরাধ’, পেয়ারা গাছের ডাল দিয়ে ছাত্রীকে বেধড়ক মার শিক্ষিকার]

The post অমানবিক! বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে তাড়াল গুণধর ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার