shono
Advertisement

ব্লাউজের মাপ নেওয়ার অছিলায় পাড়ার বউদির স্তনে হাত! গ্রেপ্তার বিজেপি নেতা

শ্লীলতাহানির ঘটনায় শুরু শাসক-বিরোধী তরজা।
Posted: 07:11 PM Dec 18, 2023Updated: 08:28 PM Dec 18, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: ব্লাউজ বানানোর জন্য মাপ দিতে গিয়ে শ্লীলতাহানির শিকার বধূ। ওই দর্জি এলাকার বিজেপি নেতা হিসাবেও পরিচিত। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনায় ইতিমধ্যেই শুরু শাসক-বিরোধী তরজা। ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

Advertisement

ময়নাগুড়ির মহিলার দাবি, তিনি ওই বিজেপি নেতার কাছে ব্লাউজ বানাতে দিতে গিয়েছিলেন। মাপজোক করার সময় তিনি অশ্লীলভাবে স্পর্শ করেন বলেই অভিযোগ। স্থানীয় এক বিউটি পার্লারে গিয়ে শ্লীলতাহানির কথা জানান। মহিলার পরিবারের লোকজনও ওই দর্জির কাছে এসে পৌঁছয়। বাকবিতণ্ডার পর বাড়ি ফিরে যান সকলেই।

[আরও পড়ুন: মদ্যপের হাতে গাড়ি নয়, বর্ষশেষে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া ব্যবস্থা]

এর পর ওই মহিলা এবং তাঁর স্বামী ময়নাগুড়ি থানায় যান। অভিযোগ দায়ের করেন। দম্পতির অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দর্জি তথা বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। যদিও ঘাসফুল শিবির সে দাবি উড়িয়ে দিয়েছে। মহিলার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত বলেই দাবি তৃণমূলের।

[আরও পড়ুন: পুলিশ কর্মীর আবাসনে গুলি ছুঁড়ে আটক বায়ুসেনা জওয়ান, আতঙ্ক বারাকপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার