shono
Advertisement
Abhishek Banerjee

অভিষেকের বিরুদ্ধে মুখ খোলায় সোশাল মিডিয়ায় লাগাতার হুমকি! থানায় গেলেন ববির স্ত্রী

সোশাল মিডিয়ায় অভিষেকের 'ডিজিটাল যোদ্ধা'রা তাঁকে উদ্দেশ্য করে কদর্য আক্রমণ করেন বলে অভিযোগ।
Published By: Arpita MondalPosted: 02:01 PM Jul 20, 2026Updated: 03:21 PM Jul 20, 2026

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আরও অভিযোগ। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেলন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী মৌসুমী দাস ঘোষ। তাঁর অভিযোগ, গত শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় ভাঙার সময়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন। সে সময় তাঁকে দেখতে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিরুদ্ধে তিনি ক্ষোভপ্রকাশ করেছিলেন। সেই ভিডিও সোশাল মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অভিযোগ, তারপর থেকেই শুরু হয় লাগাতার হুমকি। সোশাল মিডিয়ায় অভিষেকের 'ডিজিটাল যোদ্ধা'রা তাঁকে উদ্দেশ্য করে কদর্য আক্রমণ করেন বলে অভিযোগ। অভিযোগকারী মৌমিতা দাস ঘোষ জানিয়েছেন, সোশাল মিডিয়ায় হুমকির জেরে গত দু'দিন ধরে নিরাপত্তার অভাবে ভুগছিলেন তিনি। সোমবার সকালে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement

২০১৮ সালে তাঁর স্বামী বিজেপি নেতা অভিজিৎ দাসের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, সে সময় মারধর করে তাঁর দু'পা ভেঙে দেওয়ায় সারাজীবনের মতো শারীরিকভাবে অক্ষম হয়ে যান তিনি। পুলিশি নিরাপত্তার দাবি তুলে থানায় আবেদন করেন তাঁরা।

অভিযোগপত্রে আমতলার পার্টি অফিস ভাঙার প্রসঙ্গে বিজেপি কর্মীদের টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হুমকির কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি ২০১৮ সালে তাঁর স্বামী বিজেপি নেতা অভিজিৎ দাসের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, সে সময় মারধর করে তাঁর দু'পা ভেঙে দেওয়ায় সারাজীবনের মতো শারীরিকভাবে অক্ষম হয়ে যান তিনি। পুলিশি নিরাপত্তার দাবি তুলে থানায় আবেদন করেন তাঁরা।

গতকালই অভিষেকের বিরুদ্ধে আমফানের ত্রাণ বিলি নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তাঁর অভিযোগ, প্রায় ৩০ কোটি টাকা হাতানো হয়েছে শুধুমাত্র বজবজ ২ ব্লকেই। আর তা সবটাই করা হয়েছে ভুয়ো নথি তৈরি করে। এই সংক্রান্ত সব তথ্য পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন বিজেপি নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement