shono
Advertisement
Saokat Molla

ফাইভ-সিক্স পর্যন্ত পড়া শওকত কীভাবে এমএ? তদন্ত চেয়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় ববি

ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন বিজেপি নেতা।
Published By: Kousik SinhaPosted: 04:32 PM Jul 14, 2026Updated: 04:49 PM Jul 14, 2026

আরও বিপাকে এনআইএ-র হাতে ধৃত শওকত মোল্লা (Saokat Molla)। এবার ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠল প্রশ্ন! অভিযোগ, ২৬ এর নির্বাচনে কমিশনে দেওয়া মনোনয়নে শিক্ষাগত যোগ্যতার যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুয়ো। সেই ঘটনায় তদন্ত চেয়ে এবার ধৃত তৃণমূল নেতার নামে বারুইপুর জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তাঁর সন্দেহ, ভুয়ো শংসাপত্র চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন তিনি। ফলে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান বিজেপি নেতা। শুধু তাই নয়, ঘটনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জড়িত আছেন বলেও দাবি ববির।

Advertisement

ইতিমধ্যেই বিষয়টি যাতে মহকুমা পুলিশ আধিকারিক বা তার উচ্চপদস্থ কোন আধিকারিককে দিয়ে তদন্ত করা হয়, সেই বিষয়টি জেলা পুলিশ আধিকারিককে জানানো হয়েছে। এমনকী পুরো ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।

২৬ এর নির্বাচনে এবার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন শওকত। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, ২০২৬ সালে নির্বাচন কমিশনে যে মনোনয়ন জমা দিয়েছিলেন, সেখানে দেওয়া তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ পাস করেছেন। তার আগে দেখানো হয়েছে সে রেগুলার কোর্সে রাজস্থানের একটি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। হলফনামার তথ্য তুলে বিজেপি নেতা আরও দাবি, এক জায়গায় তথ্যে দেখা যাচ্ছে ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন শওকত। আরেক জায়গায় বলা হচ্ছে, ২০১৬ সালে গ্রাজুয়েশন করেছেন বোর্ড অফ ইয়ুথ এডুকেশন থেকে। একজন প্রাক্তন জনপ্রতিনিধি কী ভাবে বিধায়কপদ সামলাতে সামলাতে রেগুলার কোর্সে রাজস্থান থেকে এমএ করলেন? প্রশ্ন ববির। ফলত ‘‘শওকতের শিক্ষার পুরোটাই জাল,’’ বলে দাবি দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাসের। তাঁর আরও কটাক্ষ, ''উনি ফাইভ-সিক্স পর্যন্ত পড়েছেন। ওঁর দলনেত্রীই বলেছিলেন, উনি জীবনতলায় বোমা বাঁধতে। সেই ব্যক্তি কখনও কমিশনে বলেছেন, তিনি উচ্চ মাধ্যমিক পাশ, কখনও বলেছেন স্নাতক। এ বার বলেছেন এমএ করে ফেলেছেন!''

ইতিমধ্যেই বিষয়টি যাতে মহকুমা পুলিশ আধিকারিক বা তার উচ্চপদস্থ কোন আধিকারিককে দিয়ে তদন্ত করা হয়, সেই বিষয়টি জেলা পুলিশ আধিকারিককে জানানো হয়েছে। এমনকী পুরো ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে এনআইএ। বর্তমানে তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন ক্যানিং পূর্বের এই প্রাক্তন বিধায়ক। তার মধ্যে নতুন করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলল বিজেপি নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement