shono
Advertisement

Breaking News

Dalkhola

ডালখোলায় ৪ নাবালককে রাস্তায় ফেলে 'মারধর' বিজেপি কর্মীর! নিন্দায় সরব তৃণমূল

বাইক চুরির অভিযোগে ৪ নাবালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:25 PM Feb 20, 2026Updated: 07:50 PM Feb 20, 2026

বাইক চুরির 'অপবাদে' ৪ নাবালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতা ব্যবসায়ীর বিরুদ্ধে। বেল্ট দিয়ে এলোপাথাড়ি মারধরের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায় (Dalkhola)। বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডালখোলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি বাইক শোরুমে চারজন চুরির উদ্দেশ্যে জড়ো হয় বলে অভিযোগ। তাদের মধ্যে তিনজন নাবালক। সেই সময় তাদের ধরে বিজেপি কর্মী অর্জুন সরকার ও তাঁর দলবল। অভিযোগ অর্জুনের নেতৃত্বে নাবালক-সহ চারজনকে বেধড়ক মারধর করে ১০- ১২ জনের একটি দল।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক নাাবলককে ধরে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেছেন ওই বিজেপি কর্মী (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডট ইন)।  জখম কিশোরদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, চারজনের মধ্যে একজনের গুরুতর জখম হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ইসলামপুর অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, "অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। মূল অভিযুক্তের খোঁজ চলছে।"

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, তিন নাবালক-সহ চারজন বাইক চুরি বা চুরি চেষ্টা  করলেও, গণপিটুনি দেওয়ার অধিকার নেই কারও। তাদের পাকড়াও করে পুলিশে অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিত। আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারও। যেভাবে মারধর করা হয়েছে তাও অমানবিক বলে দাবি তাঁদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement