shono
Advertisement

Breaking News

প্রাথমিক শিক্ষকের বাড়িতে ‘বিস্ফোরণ’, ঘটনাস্থল আবারও ভগবানপুর

বাড়ির ভিতর থেকে বালতি ভরতি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।
Posted: 02:06 PM Dec 18, 2022Updated: 02:10 PM Dec 18, 2022

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ‘বিস্ফোরণ’। এবার ঘটনাস্থল দক্ষিণ শিমুলিয়া গ্রাম। বিকট শব্দে কেঁপে উঠল প্রাথমিক শিক্ষকের বাড়ি। তাঁর বাড়ির ভিতর থেকে বালতি ভরতি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। শিক্ষকের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। ভগবানপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

রবিবার সকালে ঘড়ির কাঁটায় তখন আটটার কাছাকাছি হবে। ছুটির দিনে তখন প্রায় সকলেই ঘুমঘোরে। দক্ষিণ শিমুলিয়া গ্রামের প্রাথমিক শিক্ষকের বাড়িতে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। দৌড়ে যান সকলে। দেখেন ওই বাড়িতে কিছু একটা বিস্ফোরণ হয়েছে। লোকমুখে প্রায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বিস্ফোরণের কথা। ভিড় ক্রমশ বাড়তে থাকে।

[আরও পড়ুন: নদিয়ার TMC নেতা খুন: দমদম থেকে ধৃত আরও ২, কলকাতায় গা-ঢাকা দিয়েও মিলল না রেহাই

খবর পায় ভগবানপুর থানার পুলিশও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। প্রাথমিক শিক্ষকের বাড়ির ভিতর থেকে বালতি ভরতি গাঁজা উদ্ধার করা হয়েছে। কেউ ফাঁসানোর জন্য বালতি ভরতি গাঁজা বাড়িতে রেখে গিয়েছে বলেই দাবি প্রাথমিক শিক্ষকের। কে বা কারা সেগুলি রেখে গেল, তা গৃহকর্তার জানা নেই। বিস্ফোরণের বিষয়টিও উড়িয়ে দিয়েছেন গৃহকর্তা। তাহলে বিকট শব্দ হল কীভাবে, কে-ই বা বালতি ভরতি গাঁজা রেখে গেল, কেনই বা ‘টার্গেট’ করা হচ্ছে প্রাথমিক শিক্ষককে, তা খতিয়ে দেখছে ভগবানপুর থানার পুলিশ।

উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে জনসভার দিন ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলায় বোমা বিস্ফোরণ হয়। তাতেই প্রাণ হারান তৃণমূল বুথ সভাপতি-সহ তিনজন। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে শাসক-বিরোধীর মধ্যে তরজাও চলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভগবানপুরে ‘বিস্ফোরণ’।

[আরও পড়ুন: পিসিকে মেরে ১০ টুকরো করল ভাইপো, শ্রদ্ধা কাণ্ডের ছায়া জয়পুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার