shono
Advertisement
Alipurduar

ঘর থেকে উদ্ধার বধূর দেহ, খাটে চাদরচাপা সন্তান! পরকীয়া থেকে খুন?

ঘর থেকে উদ্ধার গৃহবধূর দেহ! পাশে খাটে চাদর, বালিশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেল তাঁর ছোট্ট অসুস্থ সন্তানকে! বধূকে খুন করে ঘরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে।
Published By: Suhrid DasPosted: 09:59 AM Jul 12, 2026Updated: 09:59 AM Jul 12, 2026

ঘর থেকে উদ্ধার গৃহবধূর দেহ! পাশে খাটে চাদর, বালিশ চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেল তাঁর ছোট্ট অসুস্থ সন্তানকে! বধূকে খুন করে ঘরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরকীয়া থেকে এই রহস্যমৃত্যু? নাকি অন্য কোনও কিছু? সেই প্রশ্ন উঠেছে। মৃতার নাম লায়লা বিবি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া আইটিআই মোড় এলাকায় থাকতেন বছর ৩৭ বয়সের লায়লা বিবি। তাঁর স্বামী বাইরে কর্মরত। বাড়িতে তাঁদের এক ছোট সন্তান। তবে সেও বেশ কিছুদিন ধরে অসুস্থ। শনিবার রাতে ওই বাড়ি থেকে কোনও সাড়াশব্দ মিলছিল না! প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান, লায়লা বিবি ঘরের মধ্যে পড়ে রয়েছেন! সাপে কামড়েছে বলে প্রথমে প্রতিবেশীরা অনুমান করেছিলেন। লায়লার বাপেরবাড়িতেও বিষয়টি জানানো হয়। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ওই মহিলার অনেক আগেই মৃত্যু হয়েছে। খাটের উপর মৃতদেহ পাওয়া যায়। পরে দেখা, ওই তরুণীর শরীরের একাধিক জায়গায় দাগ, ক্ষত রয়েছে, গলাতেও দাগ মিলেছে! শুধু তাই নয়, ভিতরের একটি ঘরে ধস্তাধস্তির চিহ্নও পাওয়া গিয়েছে। শনিবার বিকেলে ওই ঘটনা হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। খুন করা হয়েছে বলেও প্রাথমিক মত। মৃতার বাপেরবাড়ির অভিযোগ, এটি খুনেরই ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, দিন ১৫ আগে লায়না বিবির স্বামী বাইরে কাজের জন্য গিয়েছেন। তাঁকেও এই ঘটনা জানানো হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement