shono
Advertisement
Santipur

দরজা খুলতেই আতঙ্ক! ড্রেনে পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য শান্তিপুরে

পুলিশ এসে দেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
Published By: Subhankar PatraPosted: 02:49 PM Jul 12, 2026Updated: 05:32 PM Jul 12, 2026

সাতসকালে শান্তিপুরে গোভাগার এলাকার উদ্ধার যুবকের দেহ। রাস্তার ধারে ড্রেনের মধ্য থেকে দেহ উদ্ধার হয়েছে। পাশে পড়ে ছিল একটি বাইক। যুবকের পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় বাসিন্দা নন বলে জানিয়েছেন স্থানীয়রা। সকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শান্তিপুর গোভাগার মোড় এলাকায় ড্রেনে একটি বাইক পড়ে থাকতে দেখেন তাঁরা। তারপর কিছুটা এগোতোই ড্রেনের মধ্যে এক যুবকের দেহ দেখতে পারেন বাসিন্দারা। ড্রেনের জলে মুখ নিচু অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

কী করে যুবকের মৃত্যু? কোনও দুর্ঘটনায় প্রাণ গিয়েছে? নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "সকালে উঠে দেখি ড্রেনের মধ্যে যুবকের লাশ। বাইকও পাওয়া গিয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। কী ঘটনা বুঝতে পারছি না।" ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement