Advertisement
রাশিয়ান বউদি থেকে সমকামী যুগল! কটাক্ষে বিদ্ধ হয়েই সোশাল মিডিয়ায় ভাইরাল যে ক্রিয়েটররা
তালিকায় রয়েছেন আর কারা?
সোশাল মিডিয়া উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়ানোয় অনেকেই এটাকে পেশা করেছেন। নিয়মিত উচ্চমানের কন্টেন্ট তৈরি করে কিছু মানুষ নাম, খ্যাতি, যশ পাচ্ছেন। তবে সকলেই যে সোশাল মিডিয়ায় ইতিবাচক পথে উপার্জন করছেন তা কিন্তু একেবারেই নয়। ভাইরাল হতে কেউ বেডরুম প্রকাশ্যে নিয়ে আসছেন। কেউ আবার এমন কন্টেন্ট তৈরি করছেন, যা নিম্নরুচির পরিচয়। চলুন আজ চিনে নেওয়া যাক বাংলার এধরণের কয়েকজন ক্রিয়েটরকে।
ইন্টারনেটের দুনিয়ায় স্যান্ডি সাহাকে কে না চেনে! কখনও কাদা কাদা ভিডিও, কখনও মহাকুম্ভে নাইটি পরে স্নান, কখনও স্যানিটারি ন্যাপকিনের পোশাকে ঘুরেছেন রাস্তায় রাস্তায়। স্যান্ডির ভিডিও মানেই বিনোদনের পাশাপাশি বিতর্ক। বর্তমানে বাংলার জনপ্রিয় ও বিত্তশালী ক্রিয়েটরদের মধ্যে একজন তিনি। তবে এর নেপথ্যে কিন্তু স্রেফ পাগলামি! আমজনতা যা করার কথা ভাবতেও পারেন না, স্যান্ডি মুহূর্তে তা করে ফেলেন। দিনভরের পরিশ্রমের পর তা মুখে হাসি ফোটায়।
সোশাল মিডিয়ায় বাংলার জনপ্রিয় ও বিতর্কিত ক্রিয়েটরদের মধ্যে একজন রোদ্দুর রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের 'যেতে যেতে পথে পূর্ণিমা রাতে'-কে বিকৃত করে গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। তারপর একাধিক বিখ্যাত গান-কবিতায় কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। রাজনীতিবিদদের আপত্তিকর ভাষায় আক্রমণ করে সোশাল মিডিয়ায় ভিডিও করেছেন তিনি। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করায় গোয়া থেকে গ্রেপ্তারও করা হয়েছিল তাঁকে।
সোশাল মিডিয়ায় ভাইরাল সাবিত্রী দেহুরী। যদিও তাঁকে সকলে চেনেন রাশিয়ান বৌদি নামে। তাঁর যাবতীয় ভিডিওই প্রাপ্তবয়স্কদের জন্য। তাঁর কন্টেন্ট সুস্থ সমাজের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে বহুবার। তা শুধু দৃষ্টিকটূই নয়, এমন কিছু শব্দ সেখানে ব্যবহার করা হয়, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। কয়েকমাস আগে আপত্তিকর কন্টেন্ট আপলোডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক আইনজীবী।
কে বলেছে ইন্টারনেট মানেই শুধু জেনজির ঘোরাফেরার জায়গা? এই ধারণা বদলে দিয়েছে 'কৃষ্ণা শ্যামল সুখের সংসার।' ফেসবুক, ইনস্টাগ্রামের-একাধিক প্ল্যাটফর্মে ভিডিও করেন এই দম্পতি। কন্টেন্ট কী? সাধারণত লাঞ্চ বা ডিনার টেবিলে দেখা যায় এদের। স্বামীকে খাবার পরিবেশন করার পরই তাঁকে গান করতে বলেন মহিলা। সঙ্গে সঙ্গে অনিচ্ছাভরা কণ্ঠে গান শুরু করেন স্বামী। কখনও আবার অদ্ভুত পোশাকে রিল ভিডিও করেন এই দম্পতি।
সজল ও পীযূষ নামের এক সমকামী যুগল সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এরা মূলত ডেইলি লাইফ ভ্লগিং করেন। একসঙ্গে সময় কাটানো, একে অপরের জন্য রান্না করা, অসুস্থতায় পাশে থাকা-এসবই দেখা যায় এদের ভিডিওতে। সম্প্রতি এই যুগলের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় এক চাদরের নিচে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন দুজনে। কমেন্ট বক্সে উপচে পড়েছে কটাক্ষ।
Published By: Tiyasha SarkarPosted: 06:59 PM Jul 12, 2026Updated: 06:59 PM Jul 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
