shono
Advertisement
Basirhat

গণধোলাইয়ে বাধা দিয়ে 'চোর'কে কেন ছেড়ে দিল? রাগে দাদাকে গুলি করে মারল ভাই!

চুরির অভিযোগে এক যুবককে গণধোলাই দেওয়া হচ্ছিল! ওই যুবককে মারধর করতে ভাইকে আটকেছিল দাদা! আর সেই আটকানোই যেন কাল হল। দাদাকে গুলি করে খুন করল ভাই!
Published By: Suhrid DasPosted: 04:01 PM Aug 12, 2026Updated: 04:44 PM Aug 12, 2026

চুরির অভিযোগে এক যুবককে গণধোলাই দেওয়া হচ্ছিল! ওই যুবককে মারধর করতে ভাইকে আটকেছিল দাদা! আর সেই আটকানোই যেন কাল হল। দাদাকে গুলি করে খুন করল ভাই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে (Basirhat)। মৃত যুবকের নাম প্রশান্ত শীল। ঘটনায় ভাই-সহ চার যুবককে পাকড়াও করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতের ওই ঘটনায় এলাকায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পাকড়াও করা হয়েছিল। ওই অভিযুক্তকে মারধর শুরু করে এলাকার কয়েকজন যুবক! প্রশান্ত শীলের ভাই সূর্যও সেই দলে ছিল। রাত একটা নাগাদ ওই মারধরের সময় প্রশান্ত সেখানে উপস্থিত হন। গণপিটুনি খাওয়া ওই যুবককে উদ্ধার করেন তিনি। ভাইকে মারধর করতেও বাধা দেওয়া হয়। মার খাওয়া যুবককে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন প্রশান্ত।

সেই ঘটনায় সব রাগ গিয়ে পড়ে প্রশান্তের উপরে। খুড়তুতো ভাই সূর্য দাদা প্রশান্ত শীলকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়েন প্রশান্ত। তাঁকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো কলকাতায় নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়। ঘটনার কথা পুলিশকে জানানো হয়। বসিরহাট থানার পুলিশ তদন্তে নেমে সূর্য শীল-সহ চার অভিযুক্তকে পাকড়াও করে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তদের আদালতেও তোলা হয়। ঘটনায় আর কারা জড়িয়ে? সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement