বার্নপুরের পর নিউটাউন। ওই এলাকার ১১ নম্বর রোডে তৃণমূল কাউন্সিলরের অবৈধ কার্যালয়ে চলল বুলডোজার। আসানসোল (Asansol) দক্ষিণের বার্নপুরে সেল-আইএসপির জমিতে অনুমতি ছাড়াই বেআইনিভাবে তৈরি একাধিক তৃণমূল কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আইএসপি কর্তৃপক্ষের দাবি, এর আগে বারবার নোটিস দেওয়া হলেও তৎকালীন শাসকদলের দাপটে অফিসগুলি সরানো হয়নি।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকেই বাংলার উন্নয়নে তৎপর শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণ থেকে সমাজবিরোধী কার্যকলাপ সবেতেই 'জিরো টলারেন্স' নীতি বর্তমান সরকারের। ইতিমধ্যেই কলকাতার একাধিক জায়গায় 'বুলডোজার অ্যাকশন' হয়ে গিয়েছে। তিলজলা থেকে বেলেঘাটা, গড়িয়ায় ভেঙে দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ।
সোমবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়ের অফিসটিও একইভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায় জানান, তিনি জনগণের স্বার্থেই এই অফিসটি তৈরি করেছিলেন। রবিবার বিকেলে আইএসপি কর্মকর্তারা তাঁকে অফিস সরানোর নির্দেশ দেন। তিনি মালপত্র সরানোর জন্য ৩-৪ দিন সময় চান। কিন্তু তার আগেই সোমবার সকালে বুলডোজার চালানো হয়। তবে এই নিয়ে আইএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই। উন্নয়নের স্বার্থে নেওয়া যেকোনো পদক্ষেপকে তিনি সমর্থন করেন বলেই জানান।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকেই বাংলার উন্নয়নে তৎপর শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণ থেকে সমাজবিরোধী কার্যকলাপ সবেতেই 'জিরো টলারেন্স' নীতি বর্তমান সরকারের। ইতিমধ্যেই কলকাতার একাধিক জায়গায় 'বুলডোজার অ্যাকশন' হয়ে গিয়েছে। তিলজলা, বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের আমলে বেআইনিভাবে জমি দখল করে তৈরি হওয়া গড়িয়ায় ক্লক টাওয়ার, গড়িয়া শ্মশানের কাছে সাধারণ শৌচালয়ের পাশে থাকা অদ্ভূত মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। হুগলিতেও বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে অবৈধ টোল আদায়ের জায়গা। একইরকমভাবে আসানসোলেও 'বুলডোজার অ্যাকশন' প্রশাসনের।
