shono
Advertisement
TMC

'পিঠে বানাতে' বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের 'শাহজাহান' খোকন

গত রবিবার উত্তরপ্রদেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে খোকন দাসকে। ট্রানজিট রিমান্ডে এনে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে ৬ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 09:40 PM Jun 04, 2026Updated: 09:40 PM Jun 04, 2026

"ঘরে সুন্দরী বউ, তাও রোজ রোজ মেয়ে লাগত! সন্দেশখালির মতো 'পিঠে বানানো'-র জন্য বিধায়ক কার্যালয়ে ডাকা হত মহিলাদের। আমাদের ঘরে স্বামী আছে। দুটো স্বামী চাই না। তাই দল ছেড়ে দিয়েছিলাম।" বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এলাকার মহিলারা। এদিন ধৃত খোকন দাসকে নিয়ে বেলপুকুর এলাকায় বিধায়ক কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেই সময়ই এলাকার মহিলারা ঘিরে ধরে 'চোর, চোর' স্লোগান তুলে বিক্ষোভ দেখান। এই কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ঘরে 'অপকর্ম' চালাতেন বলে অভিযোগ তোলেন মহিলারা।

Advertisement

গত রবিবার উত্তরপ্রদেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে খোকন দাসকে। ট্রানজিট রিমান্ডে এনে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে ৬ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। খোকনকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। ট্রাকভর্তি সরকারি ত্রাণ সামগ্রী ও নথি বাজেয়াপ্ত করে পুলিশ। বৃহস্পতিবার ফের খোকনকে সঙ্গে নিয়ে বেলপুকুরের সেই তৃণমূল কার্যালয় তথা বিধায়ক সহায়তা কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ। বিশাল ভবনটিও বেআইনিভাবে তৈরি করা হয় বলে অভিযোগ। সেখানে এঅ মহিলাকে স্থায়ীভাবে রেখেছিল খোকন। যা নিয়ে স্থানীয়রা আগে প্রশ্ন তুলেছেন। এলাকার মহিলা শ্রেয়া দাস খোকন দাসের সামনেই তার পরিবারের টোটো জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ করেন। এমনকি পুলিশের কাছে ওই মহিলা টোটোর বিবরণ দিয়ে জানায় এই অফিসে পিছনেই রয়েছে তাদের ২টি টোটো। পুলিশ ওই মহিলা কে অফিসের ভিতরে ঢুকিয়ে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ করে।

শ্রেয়া বলেন, ‘২০২১ সালে ভোটে জেতার পরে আমাদের বাড়ি থেকে ২ টো টোটো নিয়ে গিয়ে খোকন দাসের লোকেরা চালাচ্ছিল। বারবার গিয়েছি ওর কাছে। আমাদের পাত্তা দেয়নি। আর আজ বলছে, আমাকে কেন জানাসনি। ঠেলা গাড়িতে গুল বিক্রি করা খোকন দাস কিভাবে এত কোটি টাকার সম্পত্তি করলো তার তদন্ত হবে না? কেন সিবিআই ইডি আসছে না।" এদিন বেলপুকুরের পার্টি অফিসে ঢুকে অবাক পুলিশ কর্তারাও। অভিজাত হোটেলের মতো ঘর সাজানো। রয়েছে বিছানা, বালিশ। এক মহিলা বলেন, "এই সব ঘরে রোজ নতুন নতুন মেয়ে লাগত খোকনের। তার সঙ্গী ও খোকনের পরিবারের কয়েকজনও মেয়েদের নিয়ে এখানে ফূর্তি করত। আমরাও তৃণমূল করতাম আগে। আমাদেরও ডেকেছিল। ঘরে স্বামী আছে। তাতেই খুশি। দ্বিতীয় স্বামী চাই না বলে দল ছেড়ে দিয়েছিলাম অনেক আগে। তার জন্য আমাদের উপর কম অত্যাচার করেনি। এবার সব কিছুর বিচার হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement