shono
Advertisement

ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী

বাস ও লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ The post ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Jun 28, 2018Updated: 01:32 PM Jun 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে বাস দুর্ঘটনায় জখম হলেন অন্তত ৪০ জন যাত্রী৷ আজ, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুরিয়া এলাকায়৷ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরে জখম যাত্রীদের উদ্ধার করে জলঙ্গি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷

Advertisement

[২৪ ঘণ্টা বনধের পর সচল হল পেট্রাপোল-বেনাপোল সীমান্ত]

জানা গিয়েছে, এদিন সকালে অন্তত ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে রওনা হয়৷ পথে জলঙ্গির কাছে গতি বাড়িয়ে বেপরোয়াভাবে ছুটতে শুরু করে বাসটি৷ হঠাৎ উলটো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে বাসটি৷ বাস-লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন যাত্রী জখম হন৷ পরে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বাকি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ এদিনের এই দুর্ঘটনার কারণ জানতে পুলিশ বাস ও লরিটিকে বাজেয়াপ্ত করেছে৷ বাস ও লরির চালক এবং খালাসির সন্ধান শুরু করেছে পুলিশ৷

[গাছেই মৃত্যু ‘গেছুরে’ গোপালের, শোকে পাথর কাটোয়া]

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও জলঙ্গি থানার ভাদুরিয়া এলাকায় প্রায় প্রতিদিন বেপরোয়া ভাবে চলাচল করে বিভিন্ন রুটের একাধিক বাস৷ সেই কারণে ছোট-বড় দুর্ঘটনা নিয়মিত লেগেই আছে৷ অভিযোগ, বেপরোয়া গতিতে যান চলাচল করলেও দেখেও দেখে না স্থানীয় প্রশাসন৷ যান নিয়ন্ত্রণেরও কোনও ব্যবস্থা নেই৷ স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ৷ নিয়ন্ত্রিত হোক যানের গতি৷ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যান নিয়ন্ত্রণে মোতায়েন করা হোক পুলিশ৷

এমনিতেই, দুর্ঘটনা এড়াতে কোটি টাকা খরচ করে গোটা রাজ্যজুড়ে সচেতনতা গড়ে তোলা হয়েছে৷ কিন্তু, তাতেও গতিতে লাগাম পরানো যায়নি৷ উলটে যাত্রী তোলাকে কেন্দ্র করে বেসরকারি বাসগুলির মধ্যে বেড়েছে রেষারেষি৷ আর তাতেই দিনে দিনে বেড়েই চলেছে দুর্ঘটনা৷

ছবি: প্রতীকী৷

The post ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার