shono
Advertisement

Breaking News

Census 2027

জনগণনার সেলফ এনুমারেশনে কোন ৩৩ প্রশ্নের জবাব দিতে হবে? ফর্মপূরণের আগে উত্তর জানতে ভুলবেন না

আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে এনুমারেশন ফর্মপূরণ করতে হবে। ১৬ আগস্ট থেকে এক মাস বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্মের তথ্য খতিয়ে দেখার কাজ হবে।
Published By: Sayani SenPosted: 12:33 PM Aug 03, 2026Updated: 12:54 PM Aug 03, 2026

এই প্রথমবার রাজ্যজুড়ে অনলাইনে শুরু হয়ে জনগণনা (Census 2027)। গত শনিবার নবান্নে বসে সেলফ এনুমারেশন ফর্মপূরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। https://se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকেই করা যাবে ফর্মপূরণ। দিতে হবে ৩৩টি প্রশ্নের জবাব। জেনে নিন ঠিক কোন কোন তথ্য ওই ফর্মে দিতে হবে।

Advertisement

পরিবারের কর্তা কে, তিনি মহিলা নাকি পুরুষ, পরিবারটি তফসিলি জাতি বা উপজাতিভুক্ত নাকি অন্য কোনও সম্প্রদায়ের, সদস্যরা বিবাহিত নাকি অবিবাহিত। সম্ভাব্য় ৩৩ প্রশ্নের মধ্য়ে রয়েছে বাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য। বাড়ির মালিক কে, ক'টি ঘর, মেঝে ও ছাদ কেমন, বিদ্যুৎ সংযোগ রয়েছে কিনা। পানীয় জল, বর্জ্য জল নির্গমনের বন্দোবস্ত রয়েছে কিনা। বাড়িতে এলপিজি বা পিএনজি সংযোগ রয়েছে কিনা। শুধু তাই নয়। বাড়িতে টিভি, রেডিও, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, টেলিফোন, মোবাইল রয়েছে কিনা তাও জানতে চাওয়া হতে পারে ওই ফর্মে। এছাড়া পরিবারের সদস্যদের ক'টি সাইকেল, বাইক, স্কুটার রয়েছে তাও খতিয়ে দেখা হবে। পরিবারটি রেশন কার্ড কিংবা অন্যান্য সামাজিক প্রকল্পের সুযোগ পায় কিনা, তাও উল্লেখ করতে হবে ফর্মে। আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে এনুমারেশন ফর্মপূরণ করতে হবে।

১৬ আগস্ট থেকে এক মাস বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্মের তথ্য খতিয়ে দেখার কাজ হবে। গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এভাবে জনগণনার ফলে রাজ্য সরকারের কাছে প্রতিটি বাসিন্দার তথ্যভাণ্ডার থাকবে। যার ফলে আগামিদিনে প্রয়োজনমতো সামাজিক প্রকল্পের সুযোগসুবিধা পেতে সুবিধা হবে রাজ্যবাসীর। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হবে না কাউকেই। এছাড়া অনুপ্রবেকারীদের একজনও যাতে কেউ বেআইনিভাবে রাজ্যের কোনও প্রকল্পের সুবিধা না পান, তা নিশ্চিত করাও লক্ষ্য রাজ্য সরকারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement