shono
Advertisement
Hooghly municipalities

একদিনে হুগলির ৩ পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ! ভেঙে খানখান বৈদ্যবাটি পুরবোর্ড

এদিন ইস্তফা দেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যানও। কোন্নগরের চেয়ারম্যান ছয়জনকে নিয়ে পদত্যাগ জমা দিলেও বহাল রইল বোর্ড।
Published By: Arpita MondalPosted: 06:31 PM Jul 10, 2026Updated: 06:32 PM Jul 10, 2026

রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক পুরসভায় অচলবস্থা। হুগলিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধি পুরসভা ও পঞ্চায়েতের বোর্ডগুলি। এবার চুরমার হয়ে গেল বৈদ্যবাটি পুরসভাও। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সহ মোট ১৩ জন পদত্যাগ করেন শুক্রবার। ২৩ ওয়ার্ডের মধ্যে ১৩ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় গোটা পুরবোর্ডটাই ভেঙে গেল। পদত্যাগপত্র মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পিন্টু মাহাতো জানান, "দু'মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না। তাই পদত্যাগের সিদ্ধান্ত।" এছাড়াও এদিন ইস্তফা দেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যানও। কোন্নগরের চেয়ারম্যান ছয়জনকে নিয়ে পদত্যাগ জমা দিলেও বহাল রইল বোর্ড। থেকে গেলেন ভাইস চেয়ারম্যান।

Advertisement

গতকাল শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। যদিও সে বিষয়ে কাউন্সিলররা কিছু জানেন না বলে অভিযোগ উঠতেই শুক্রবার পুরসভাতেই কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয়। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ জমা দিলেও এখনই পদত্যাগ করছেন না কোনও কাউন্সিলররা। পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করে তবেই সিদ্ধান্ত নেবেন তাঁরা।

অন্যদিকে সশরীরে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে বেশ কয়েকজন কাউন্সিলরকে নিয়ে পদত্যাগপত্র নিয়ে হাজির হন কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস। এখানেই তিনি জানান শারীরিক অক্ষমতার জন্য তিনি পদত্যাগ করছেন। যদিও সূত্রের খবর, তিনি মহকুমা শাসককে জানিয়েছেন, 'সরকারি কোনও কাজে যদি তাঁকে দরকার হয় তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন।' অন্যদিকে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজেদের পদত্যাগ পত্র মেইল করে দেন শ্রীরামপুর মহকুমা শাসককে। বৈদ্যবাটিতেও মোট ১৩ জন পদত্যাগ করেন আজ। পিন্টু মাহাতো জানান দুমাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না। তাই আজ পদত্যাগ। হুগলিতে সার্বিকভাবে বাকি রইল উত্তরপাড়া ও রিষড়া পুরসভা। তবে দীর্ঘ টালবাহানের মধ্যে দিয়ে যাচ্ছে রিষড়া। সেই নিয়েই ইতিমধ্যেই বোর্ড মিটিং শুরু হয়েছে রিষড়াতেও। সূত্রের খবর, আজই সেখানেও পদত্যাগের হাওয়া লাগতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement