shono
Advertisement
Anubrata Mondal

মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্টও, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত!

সূত্রের খবর, শুধু কেষ্ট নন। বীরভূমের দাপুটে চার নেতা, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে।
Published By: Subhankar PatraPosted: 07:42 PM Jul 10, 2026Updated: 08:49 PM Jul 10, 2026

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তাঁর প্রিয় কেষ্টও। ঋতব্রত শিবিরে যোগ অনুব্রত মণ্ডলের। শুধু তাই নয়, 'আসল তৃণমূল' শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। সূত্রের খবর, শুধু কেষ্ট নন। বীরভূমের দাপুটে চার নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। এর ফলে কার্যত বীরভূমের দখল নিল 'আসল তৃণমূল'। এই বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমার জ্বর। আগামিকাল কলকাতায় যেতে পারি।"

Advertisement

তৃণমূল আমলে গরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। তাঁর জেলযাত্রার কিছুদিন পরে তাঁকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৈরি করে করেন কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক হিসাবে রাখা হয়েছিল কেষ্টকে।

শক্তি পরীক্ষা করতে ঋতব্রত তৃণমূল শিবিরের জাতীয় কর্মসমিতির বৈঠক হচ্ছে তপসিয়ার বোট ক্লাবে। শুক্র ও শনিবার এই দুই দিন ধরে বৈঠক। সূত্র মারফত খবর, বীরভূম জেলার দায়িত্ব পাচ্ছেন অনুব্রত। তৃণমূল আমলে গরুপাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। তাঁর জেলযাত্রার কিছুদিন পরে তাঁকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৈরি করে করেন কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক হিসাবে রাখা হয়েছিল কেষ্টকে। জেল থেকে ফিরে কার্যত নিষ্ক্রিয় ছিলেন অনুব্রত। বিধানসভা নির্বাচনের পর উষ্মা প্রকাশ করে জানিয়েছিলেন, তাঁকে কাজ করতে দেওয়া হয়নি। ভোটে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

ততদিনে তৃণমূল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। 'আসল তৃণমূল' হিসাবে দাবি করেছে ঋতব্রত শিবির। সেই সময় প্রশ্ন ওঠে তাহলে কি বীরভূমের 'বাঘ' যোগ দেবেন ঋত শিবিরে? সেই সময় উত্তর না মিললেও এবার মিলল সেই খবর। ঋতব্রত শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন তিনি। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই বীরভূমের দাপুটে চার নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও-এই চারজন 'আসল তৃণমূলে'র জাতীয় কর্মসমিতির সদস্য হয়েছেন। এবার ঋত শিবিরের বীরভূম জেলার সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement