shono
Advertisement

মদের আসরে বচসা, দুষ্কৃতীর গুলিতে মৃত্যু পথচারী যুবকের

পালটা দুষ্কৃতীকে পিটিয়ে খুন মারমুখী জনতার, চাঞ্চল্য চুঁচুড়ায় The post মদের আসরে বচসা, দুষ্কৃতীর গুলিতে মৃত্যু পথচারী যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Jul 01, 2018Updated: 08:32 AM Jul 02, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মদের আসরে বচসার জের। শ্যুট আউটে মৃত্যু হল পথচারী যুবকের। এই মৃত্যুর ঘটনায় মারমুখী জনতা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে মারল দুষ্কৃতীকে। শনিবার গভীর রাতের এই জোড়া খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল চুঁচুড়ার খাদিনা মোড় এলাকায়। দুষ্কৃতীদের গুলিতে নিহত যুবকের নাম প্রদীপ দস্তিদার(৩০)। তিনি চুঁচুড়ার ধরমপুরের বাসিন্দা। অন্যদিকে মৃত দুষ্কৃতীর নাম নজরুল (৩৮)। রাতেই খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

[ফেসবুক লাইভে গলায় দড়ির ফাঁস যুবকের, আত্মহত্যার কারণ ঘিরে ধোঁয়াশা]

জানা গিয়েছে, প্রদীপবাবু একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার কর্মী। প্রতিদিনের মতো অফিসের কাজ সের হাওড়া থেকে শেষ ট্রেন ধরে চুঁচুড়ার বাড়িতে ফিরছিলেন। সেই সময়ই স্থানীয় খাদিনা মোড় এলাকার একটি বাড়িতে মদের আসর চলছিল। আচমকাই মদ্যপদের মদ্যে বচসা শুরু হলে তারা বাইরে বেরিয়ে এসে চেঁচেমেচি শুরু করে। ওই পথ দিয়েই বাড়ি ফিরছিলেন প্রদীপ দস্তিদার। কোনও কারণে তিনিও বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই নজরুল নামের দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। গভীর রাতে এই মৃত্যুর খবর চাউর হতেই নজরুলের বাড়িতে হানা দেয় ক্ষিপ্ত জনতা। শুরু হয় বেধড়ক মারধর। গণপ্রহারে মৃত্যু হয় নজরুলের। পুলিশ রাতেই মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এই প্রসঙ্গে মৃতের ভাই সত্য বৈদ্য জানান, রাত বারোটায় দাদা তাঁকে ফোন করে জানান শেষ ট্রেনে বাড়ি ফিরছেন। রাত একটাতেও দাদা না ফেরায় ফোন করলে ফোনের সুইচ অফ আসে। এরপর দু’টো নাগাদ প্রতিবেশীরা জানান, চুঁচুড়া হাসপাতালে দাদা পড়ে আছেন। হাসপাতালে ছুটে গিয়ে চিন্তিত পরিজনরা দেখেন প্রদীপবাবু মৃত। তিনি দুষ্কৃতী ছিলেন না। তবে অর্থলগ্নি সংস্থায় কাজ করার জন্য তাঁর বিরুদ্ধে কিছু অর্থ সংক্রান্ত মামলা হলেও বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হন। তবে কী কারণে দাদাকে খুন করা হতে হল, স্পষ্ট নয়।

চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার জানান, নজরুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার অধিকাংশ মানুষ মুখে কুলুপ আঁটলেও অনেকের অভিযোগ, গভীর রাতে প্রকাশ্যে মদ্যপ নজরুলকে রিভলবার হাতে ঘুরে বেড়াতে দেখেন প্রদীপ। তিনি এই ঘটনার প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। আর তারই জেরে নজরুল গুলি করে খুন করে প্রদীপকে। নজরুলের বিরুদ্ধে আরও খুনের অভিযোগ রয়েছে। ২০১৬-র জগদ্ধাত্রী পুজোর দশমীর রাতে চুঁচুড়ার দক্ষিণ সিমলায় চার যুবকের খুনের ঘটনায় অভিযুক্ত নজরুল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েই এলাকায় মদের আসর বসিয়েছে। সেই থেকে শুরু হয়েছে নানা ধরনের অসামাজিক কাজকর্ম।

[পথ কুকুরের সেবায় মগ্ন মুর্শিদাবাদের জেলাশাসকের স্ত্রী]

The post মদের আসরে বচসা, দুষ্কৃতীর গুলিতে মৃত্যু পথচারী যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার