shono
Advertisement
Jiban Krishna Saha

সিবিআই দেখে মোবাইল ছোড়েন পুকুরে, সেই জীবনকৃষ্ণর বাড়িতেই এবার সিআইডি

নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। গত ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পান। তারপর গ্রেপ্তার হন ইডির হাতে।
Published By: Sayani SenPosted: 06:17 PM Jun 11, 2026Updated: 09:30 PM Jun 11, 2026

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার বিকেলে বড়ঞা থানার আন্দি গ্রামে থাকা তাঁর বসতবাড়ি 'সাতকড়ি' ভবনে সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছয়। মুর্শিদাবাদের বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ককে পরপর দু'বার গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বর্তমানে জেলেই রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। গত ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা। এরপর ২০২৫ সালের আগস্ট মাসে ইডির হাতে গ্রেপ্তার হন বড়ঞার প্রাক্তন বিধায়ক। বর্তমানে জেলবন্দি প্রাক্তন বিধায়ক। এবার তাঁর বাড়িতে হানা দিলেন সিআইডি আধিকারিকরা।

বছর তিনেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেপ্তার করে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এবং দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে গ্রেপ্তার করে। সেসময়েও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তৎকালীন বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। তবে তাতেও শেষরক্ষা হয়নি।

জীবনকৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু মানুষের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। মোটা টাকার বিনিময়ে সেসব চাকরি পাইয়ে দিয়েছিলেন বড়ঞার তৎকালীন বিধায়ক। তাঁর বাড়ি থেকে কিছু কিছু প্রমাণও মেলে বলে দাবি করে সিবিআই। গত ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা। এরপর ২০২৫ সালের আগস্ট মাসে ইডির হাতে গ্রেপ্তার হন বড়ঞার প্রাক্তন বিধায়ক। বর্তমানে জেলবন্দি প্রাক্তন বিধায়ক। এবার তাঁর বাড়িতে হানা দিলেন সিআইডি আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement