shono
Advertisement
Goghat

৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর

গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করে সে। তা বুঝতে পেরে পরিবারের সদস্যরা তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে শুরু হয় চিকিৎসা। কিন্তু দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে নাবালিকাকে উন্নত চিকিৎসার জন্য আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Published By: Subhankar PatraPosted: 01:31 PM Aug 26, 2026Updated: 02:28 PM Aug 26, 2026

টানা ৯ দিনেরও বেশি। যমে-মানুষে লড়াই। মরিয়া চেষ্টা চালায় চিকিৎসকরা। শেষ পর্যন্ত ব্যর্থ হয় সেই লড়াই। সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে আরামবাগের গোঘাটে (Goghat)। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। শোকস্তব্ধ গ্রামবাসীও।

Advertisement

মৃত নাবালিকার নাম অনিতা সরেন। নবম শ্রেণির ছাত্রী। বয়স ১২ বছর। সে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সিংড়াপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৫ আগস্টের রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া করে ঘোমাতে গিয়েছিল নাবালিকা। গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করে সে। তা বুঝতে পেরে পরিবারের সদস্যরা তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে শুরু হয় চিকিৎসা।

কিন্তু দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে নাবালিকাকে উন্নত চিকিৎসার জন্য আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে হয় রক্ত পরীক্ষা। তারপরই জানা যায়, রক্তে সাপের বিষের উপস্থিতি রয়েছে। তবে শরীরে সাপের দংশনের কোনও স্পষ্ট চিহ্ন দেখতে পাওয়া যায়নি বলেও জানিয়েছে পরিবার।

প্রফুল্লচন্দ্র সেন হাসপাতালে চিকিৎসা চলতে থাকে। চিকিৎসকদের তরফে প্রাণ বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা চালানো হয়। কিন্তু সব ব্যর্থ করে মৃত্যু হয় নাবালিকার। অবশেষে দিন ২ আগে তার মৃত্যু হয়েছে। দেহ সৎকার করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

উল্লেখ্য, কলকাতার নামজাদা বেসরকারি স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির পড়ুয়া সাপের কামড় খায়। জানা গিয়েছে, ক্লাসের মাঝে পড়ুয়াটি গিয়েছিল শৌচালয়ে। সেখানেই তাকে সাপে কামড়ায় বলেই খবর। অন্যদিকে ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনের প্রথম শ্রেণির ছাত্রকে সাপে কামড় দিয়েছে বলেই দাবি পরিবারের। ওই খুদের  শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। এই আবহে মৃত্যু হল স্কুল ছাত্রীর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement